News Flash

  • Home
  • Uncategorized
  • খুমুলুঙে আইপিএফটি আহুত ২৪ ঘণ্টার বন্ধ ,কঠোর পুলিশ প্রহরায় কাটল শান্তিতেই
Image

খুমুলুঙে আইপিএফটি আহুত ২৪ ঘণ্টার বন্ধ ,কঠোর পুলিশ প্রহরায় কাটল শান্তিতেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ দলীয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এডিসি সদর খুমুলুঙে ২৪ ঘণ্টার বনধ পালন করছে আইপিএফটি৷ বনধের ফলে খুমুলুঙে সমস্ত অফিস, দোকান-পাট, বাজার বন্ধ রয়েছে৷ যাতায়াত ব্যবস্থাতেও ব্যাঘাত ঘটেছে৷ পরিস্থিতি যাতে কোনওভাবেই উত্তপ্ত হয়ে না ওঠে, তার জন্য বিশাল পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷


এ-বিষয়ে আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মা বলেন, অস্তিত্ব রক্ষার প্রশ্ণে আমাদের আন্দোলনে নামতে হয়েছে৷ কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়৷ তাঁর দাবি, কেউ আমাদের শত্রু নন৷ কিন্তু বামেদের মতোই বিজেপি-ও আঞ্চলিক দলের অস্তিত্ব মুছে দিতে চাইছে৷ শরিক দল সম্পর্কে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি৷
তাঁর কথায়, মতানৈক্য দেখা দিয়েছে, বিজেপি আমাদের সরকার ছেড়ে দিতে বলতে পারে৷ কিন্তু আইপিএফটি-কে ছাড়া ত্রিপুরায় সরকার পরিচালনা সম্ভব হবে, বিজেপি-র সেই উপলব্ধি হয়েছে৷ তবুও আমাদের দাবিয়ে রাখতে চাইছে তারা, উষ্মা প্রকাশ করে বলেন তিনি৷


বৃষকেতু দেববর্মার বক্তব্য, দাবিয়ে রাখার জন্য দলীয় সমর্থককে গ্রেফতার করে আইপিএফটি-কে ভয় দেখানো যাবে না৷ আমরা আন্দোলন আরও তেজি করব, হুঙ্কার দিয়ে বলেন তিনি৷ তাঁর সাফ কথা, আইপিএফটি শ্রমিক সংগঠনের নেতা প্রদীপ দেববর্মাকে নিঃশর্তে মুক্তি দেওয়া না হলে আগামী দিনে সমগ্র এডিসি এলাকায় বনধ পালন করা হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top