News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে বিজেপি নেতা হত্যার নেপথ্যে লস্করের হাত রয়েছে : আইজিপি
Image

কাশ্মীরে বিজেপি নেতা হত্যার নেপথ্যে লস্করের হাত রয়েছে : আইজিপি

শ্রীনগর, ৯ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় তরুণ বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি, তাঁর বাবা ও ভাই খুনের ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কাশ্মীর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, বিজেপি নেতা ও তাঁর পরিবারের সদস্য খুনের ঘটনায় লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের হাত রয়েছে। আইজিপির মতে, পূর্ব-পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে। একই সঙ্গে আইজিপি জানিয়েছেন, বুধবার রাতে হামলার সময় ওয়াসিমের জন্য নিযুক্ত নিরাপত্তারক্ষীরা কেউই তাঁর কাছে ছিলেন না। কর্তব্যে গাফিলতির জন্য ১০ জন নিরাপত্তারক্ষীর ওই দলকে কাজ থেকে ছুটি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, ১০ জন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু করা হয়েছে।

আইজিপি এদিন জানিয়েছেন, সেনাবাহিনী এবং সিআরপিএফ অফিসারদের উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি আমরা। হামলা চালিয়েছে দু’জন লস্কর জঙ্গি, তাদের মধ্যে একজন স্থানীয়, অপরজন বিদেশি। স্থানীয় লস্কর জঙ্গির নাম আবিদ। বিজেপি নেতা, তাঁর বাবা এবং ভাইকে লক্ষ্য করে আবিদই গুলি চালিয়েছিল।
প্রসঙ্গত, বুধবার রাত ন’টার সময় বান্দিপোরার মুসলিমবাদ এলাকায় একটি দোকানের বাইরে বসেছিলেন বিজেপি নেতা ওয়াসিম ও তাঁর ভাই উমর বারি ও বাবা বশির আহমেদ। সেখানেই তাঁদের উপর হামলা চালায় জঙ্গিরা। বান্দিপোরা জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খুব কাছ থেকে প্রত্যেকের মাথায় গুলি করা হয়েছিল। যার জেরেই মৃত্যু হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top