News Flash

  • Home
  • Uncategorized
  • শত্রুদের লাগাতার হামলা সত্ত্বেও যথাসময়েই নির্মিত হয়েছে ৬টি সেতু : রাজনাথ সিং
Image

শত্রুদের লাগাতার হামলা সত্ত্বেও যথাসময়েই নির্মিত হয়েছে ৬টি সেতু : রাজনাথ সিং

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): নির্মাণ কাজ শেষ হয়েছে আগেই, প্রতীক্ষা ছিল আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার। অবশেষে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং মারফত, জম্মু ও কাশ্মীরে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর দ্বারা নির্মিত ৬টি নতুন সেতু উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নতুন এই ৬টি সেতু নির্মাণ করতে প্রায় ৪৩ কোটি টাকা খরচ হয়েছে। এদিন জম্মু ও কাশ্মীরে ৬টি নতুন সেতু উদ্বোধন করার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, শত্রুদের লাগাতার গুলিবর্ষণ সত্ত্বেও যথাসময়েই নির্মিত হয়েছে ৬টি সেতু। এজন্য আমি গর্বিত।

শুধুমাত্র এই ৬টি সেতু নয়, সবমিলিয়ে জম্মু ও কাশ্মীরে মোট ১৭টি সেতু নির্মাণ করছে বিআরও। এ প্রসঙ্গে এদিন বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং জানিয়েছেন, সবমিলিয়ে মোট  ১৭টি সেতু নির্মাণ করছি আমরা। আপাতত ৬টি সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। আগামী মাসের মধ্যেই আরও পাঁচটি সম্পন্ন হবে এবং ২০২১ সালের মার্চের মধ্যেই বাকিগুলি সম্পন্ন হবে। অর্থাৎ সময়ের অনেক আগেই সেতু গুলি নির্মাণ হচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top