News Flash

  • Home
  • Uncategorized
  • বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার, আটক দুই যুবক
Image

বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার, আটক দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ জুলাই৷৷ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে যাত্রাপুর থানার ওসি জীতেন্দ্র দাস এবং সাব ইন্সপেক্টর সুজীৎ দাস বরখলা নতুন টিলা এলাকা থেকে একহাজার একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ রাজেশ সুত্রধর(৩০), বিকাশ সুত্রধর(৩৫) এই দুজনকে আটক করে যাত্রাপুর থানায় নিয়ে আসে৷ রাত আনুমানিক এগারোটা চল্লিশ মিনিট নাগাদ বরখলা নতুন টিলা একটি পাম্পহাউস থেকে এই দুজনকে ফেন্সিডিল সহ আটক করা হয়েছে৷

এই পাম্পহাউসের মালিক রাজেশ সুত্রধর বলে জানাগেছে৷এই ফেন্সিডিলগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে পাম্পহাউসে৷তাদের বিরুদ্ধে এনডিপিএস এক্ট মামলায় রুজু করা হয়েছে৷ মামলা নম্বর ২৩/২০৷ বুধবার সকালে ধৃতদের সোনামুড়া কোর্টে সুপার্দ করা হয়,৷ ,উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজার মুল্য দুলক্ষ টাকা হবে বলে জানা যায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top