News Flash

  • Home
  • Uncategorized
  • কন্টেইনমেন্ট জোনে খাদ্যের সংকট তীব্র, আন্দোলনে স্থানীয়রা
Image

কন্টেইনমেন্ট জোনে খাদ্যের সংকট তীব্র, আন্দোলনে স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ জুলাই৷৷ কমলাসাগর বিধানসভার মিয়াপাড়া এলাকায় কুড়িটি পরিবারকে যার মধ্যে সদস্য সংখ্যা ৮৫ জন গত ১৮ দিন পূর্বে কন্টাইন্মেন্ট জোন হিসেবে ঘোষণা করেছিল রা সিপাহী জলা জেলা সমাহর্তা৷ কারণ ওই এলাকা থেকে এক স্বাস্থকর্র্মী করুণা পজিটিভ এসেছিল৷ পরবর্তী সময়ে সেই স্বাস্থ্যকর্মীকে কোবিড সেন্টারে নিয়ে যাওয়া হয়৷ সেই স্বাস্থ্যকর্মীর পরিবারের সমস্ত সদস্যদের নমুনা নেওয়া হয়৷ পরে প্রত্যেকের নমুনায় নেগেটিভ আসে৷


কিন্তু সমাহর্তা কোন ঝুঁকি না নিয়ে ওই এলাকার কুড়িটি পরিবারকে কন্টাইন্মেন্ট জোন হিসেবে ঘোষণা করেছিল৷ আর বুধবার ছিল কন্টেন মেন্ট জোনের ১৮ তম দিন৷ আর সেই দিন সেই কুড়িটি পরিবার বাঁশের ব্যারিকেডের ভেতরে গেটের সামনে আন্দোলনে বসে৷ তাদের দাবি কনটেইনমেন্ট জুন তুলতে হবে কারণ যে স্বাস্থ্যকর্মীর করুণা পজিটিভ এসেছিল সে স্বাস্থ্যকর্মী সুস্থ হয়ে বাড়িতে এসেছে৷ এমনকি যাদের নমুনা নেওয়া হয়েছিল সকলেই নেগেটিভ এসেছে৷ তারপরেও ১৪ দিন পেরিয়ে ১৮ দিন হতে চলেছে৷ কেন কনটেইনমেন্ট জোন তোলা হয়নি৷ আরও অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত সেই কুড়িটি পরিবারের কোন খোঁজখবর নেয়নি৷ এমনকি ন্যায্য মূল্যের দোকান থেকেও আজ পর্যন্ত কোন কিছু দেওয়া হয়নি৷ আরও অভিযোগ ওই কুড়িটি পরিবারের মধ্যে ১৭ টি পরিবার রয়েছে অতি গরিব৷ যার ফলে পরিবারগুলি অসহায় অবস্থায় আছে৷

আরও অভিযোগ যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে কন্টাইন্মেন্ট জোন তোলা না হয় তাহলে প্রত্যেকটি পরিবারের খাওয়ার ব্যবস্থা করতে হবে সরকারের পক্ষ থেকে৷ এসব দাবি নিয়ে কুড়িটি পরিবার আন্দোলন চালিয়ে যায় দীর্ঘক্ষন৷ আরও অভিযোগ ওই পরিবারগুলি বর্তমানে বের না হতে পেরে জমির কাজ করতে পারছে না৷ এমনকি রাবার বাগানেও কাজ করতে পারছে না৷ এখন দেখার বিষয় প্রশাসন সেই পরিবারগুলির দিকে তাকায় কি না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top