News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে রেল লাইনে ব্যক্তির মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ
Image

ধর্মনগরে রেল লাইনে ব্যক্তির মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ রেল লাইনে আজ ভোরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন ডুপিরবন লালছড়া এলাকার বাসিন্দা মেহের উদ্দিন (৩৯)-এর মৃতদেহ কাকড়ি রেলসেতুর ট্র্যাকের ওপর উদ্ধার হয়েছে৷ তাকে খুন করা হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন৷


এ-বিষয়ে মৃতের ভাই আব্দুল বাসিত বলেন, মেহের উদ্দিনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে৷ তাঁর কথায়, গতকাল আমরা দুই ভাই রেল গুদামে সারাদিন কাজ করেছি৷ কাজ শেষ হওয়ার পর দুজনেই বাড়ি ফিরে গেছি৷ কিন্তু রাতে মেহের উদ্দিন বাড়ি থেকে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি৷ আব্দুল বাসিত বলেন, আজ ভোরে স্থানীয় জনগণ কাকড়ি সেতুর রেল লাইনে মেহের উদ্দিনের মৃতদেহ পড়ে রয়েছে দেখতে পেয়ে পুলিশে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ জিআরপি-কে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷

আব্দুল বাসিতের দাবি, রাতে ভাইকে অনেকবার ফোন করা হয়েছে৷ কিন্তু তিনি ফোন ধরেননি৷ আজ জিআরপি থানার আধিকারিকের ফোন পেয়ে থানায় গিয়ে সমস্ত বিষয়ে জানতে পেরেছি৷ তিনি বলেন, মেহের উদ্দিনের মোবাইল জিআরপি-র কাছে রয়েছে৷ এদিকে, পুলিশ জানিয়েছে, মাথা ও পায়ে আঘাতের চিহ্ণ রয়েছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top