News Flash

  • Home
  • Uncategorized
  • শহরে আরএসএসও বিজেপি নেতাদের বাড়িতে হামলা মামলা হলেও গ্রেপ্তার নেই
Image

শহরে আরএসএসও বিজেপি নেতাদের বাড়িতে হামলা মামলা হলেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ আমতলী থানা এলাকার হাপানিয়ার সুকান্ত পল্লীতে এক আরএসএস কর্মীর বাড়িতে হামলার ঘটনা সংঘটিত হয়েছে৷ আক্রান্ত আরএসএস কর্মীর নাম নবজ্যোতি ঘোষ৷ জানা যায় মঙ্গলবার রাতে আচমকা আমতলীর হাপানিয়ার সুকান্ত পল্লীতে নবজ্যোতি ঘোষের বাড়িতে হামলা চালায়৷ ঘটনাকে কেন্দ্র করে রাতে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়৷ এ ব্যাপারে আমতলী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷


পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ আরএসএস কর্মীর বাড়িতে হামলার ঘটনার নেপথ্যে কি রহস্য আত্মগোপন করে রয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ উল্লেখ্য সম্প্রতি এডি নগর এলাকায় অপর এক বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনা সংঘটিত করেছে দুষৃকতিকারীরা৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এসব ঘটনা আভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ কিনা তা নিয়ে জনমনে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী সমর্থকদের মধ্যে নানা প্রশ্ণ উঁকি দিচ্ছে৷ অবশ্য এসব বিষয়ে শাসক দলের কোনো নেতা মুখ খুলতে চাইছেন না৷ তাতেই রহস্য আরও ঘনীভূত হতে শুরু করেছে৷ বিজিপি আইপিএফটি জোট সরকারের ক্ষমতায় আসার তিন বছর পূর্ণ হওয়ার আগেই যেভাবে আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করেছে তাতে জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top