News Flash

  • Home
  • Uncategorized
  • টুইটারে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের, পাল্টা বিঁধলেন মুখ্যমন্ত্রী
Image

টুইটারে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের, পাল্টা বিঁধলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ টুইটারে প্রধানমন্ত্রীকে আক্রমণের জন্য রাহুল গান্ধীকে পাল্টা বিঁধলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ভোপাল গ্যাস দুর্ঘটনায় দায়ী ওয়ারেন অ্যান্ডার্সন-কে কেন পালাতে দিয়েছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে রাহুল গান্ধীর টুইটের পাল্টা এভাবেই তাঁকে প্রশ্ণবাণে বিঁধলেন মুখ্যমন্ত্রী৷


বুধবার টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন রাহুল গান্ধী৷ রাহুল বলেন, মোদীজি বিশ্বাস করেন পুরো বিশ্ব তাঁর মতোই৷ তিনি মনে করেন প্রত্যেকের মূল্য নির্ধারিত রয়েছে এবং সকলকে তিনি ভয় দেখাতে পারেন৷ সাথে রাহুল যোগ করেন, তিনি কখনওই বুঝতে পারবেন না, যাঁরা সত্যের পক্ষে লড়াই করেন তাঁদের কোনও মূল্য হয় না এবং তাঁদের ভয় দেখানো যায় না৷

রাহুল গান্ধীর এই টুইটের পাল্টা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ তিনি রাহুল গান্ধীর উদ্দেশ্যে প্রশ্ণ ছুঁড়ে দিয়ে বলেন, ভোপাল গ্যাস দুর্ঘটনায় দায়ী ওয়ারেন অ্যান্ডার্সন-কে ভারতীয় হেলিকপ্ঢারে দেশ ছেড়ে পালাতে সাহায্যের জন্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কত মূল্য নিয়েছিলেন?

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top