News Flash

  • Home
  • Uncategorized
  • বটতলায় নেশা বিরোধী অভিযানে গিয়ে উদ্ধার নগদ প্রায় ৫১ লক্ষ টাকা, ধৃত এক
Image

বটতলায় নেশা বিরোধী অভিযানে গিয়ে উদ্ধার নগদ প্রায় ৫১ লক্ষ টাকা, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে প্রচুর নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ৷ ত্রিপুরার রাজধানী আগরতলার বটতলা এলাকায় এই ঘটনার সঙ্গে জড়তি অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ চলছে৷ পুলিশি অভিযানে প্রায় ৫১ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জনমনে৷


বুধবার সকালে পশ্চিম আগরতলা থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বটতলায় এলাকায় অভিযানে গিয়েছিল৷ এ-বিষয়ে পশ্চিম আগরতলা থানার ওসি জয়ন্ত কর্মকার বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেআইনি সামগ্রী উদ্ধারে গিয়েছিল পুলিশ৷ কিছু বেআইনি সামগ্রী উদ্ধার হয়েছে৷ তদন্ত চলছে৷ তিনি জানান, ওই অভিযানে পশ্চিম আগরতলা থানার পুলিশের সাথে সদর মহকুমা পুলিশ আধিকারিকও ছিলেন৷


এ-বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিপুরা পুলিশের জনৈক পদস্থ আধিকারিক জানিয়েছেন, নেশা সামগ্রীর সন্ধানে গিয়ে পুলিশ মজুত নগদ টাকা উদ্ধার করেছে৷ প্রায় ৫১ লক্ষ টাকা আজ একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে৷ ওই টাকা উদ্ধারের ঘটনায় বাড়ির মালিককে পুলিশ গ্রেফতার করেছে৷ তিনি বলেন, নগদ টাকার সম্পূর্ণ তথ্য সংগ্রহ করছে পুলিশ৷ অবশ্য, ধৃত ব্যক্তিও তদন্তে সহযোগিতা করছেন৷ কিন্তু ওই নগদ টাকা কীভাবে তার কাছে এসেছে পুলিশ সমস্ত কিছুর খোঁজ শুরু করছে, বলেন তিনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top