News Flash

  • Home
  • Uncategorized
  • চিনা সেনার পিছু হটা নিয়ে সন্দিহান চিদম্বরম
Image

চিনা সেনার পিছু হটা নিয়ে সন্দিহান চিদম্বরম

নয়াদিল্লি, ৮ জুলাই (হি. স.) :  গালওয়ানের বিতর্কিত অঞ্চল থেকে চিনা সেনার পিছিয়ে যাওয়াকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। কিন্তু এর মধ্যে তিনি প্রশ্ন করেছেন যে চিনা সেনা পিছু হটতে গেলেও তারা বর্তমানে কোন জায়গায় অবস্থান করছে। তারা কি এতদিন ভারতীয় ভূখণ্ডেই ছিল। যদি তারা ভারতীয় ভূখণ্ডে না থেকে থাকে তবে ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু কোন জায়গায় হয়েছে। এগুলি সেইসব প্রশ্ন যার উত্তর খুঁজে চলেছে প্রতিটা ভারতীয়। 

নিজের টুইট বার্তায় পি চিদম্বরম লিখেছেন, চিনা এবং ভারতীয় সেনা যেই অঞ্চল থেকে পিছু হটেছে সেটা ঠিক কোন জায়গায় পড়ছে। মূল নিয়ন্ত্রণ রেখার সম্মান করে দুই সেনাই কি পিছু হটে গিয়েছে। এর উত্তরগুলো খুজে চলা একান্ত প্রয়োজন।কারণ ১৫ জুন, সোমবার রাতে নির্দিষ্ট কোন জায়গায় ভারত ও চিনের সেনার মধ্যে হাতাহাতি হয়েছিল, সেটা জানা প্রয়োজন।উল্লেখ করা যেতে পারে কূটনৈতিক এবং সামরিক চাপের কাছে নতিস্বীকার করে চিন গালওয়ান উপত্যকা থেকে দুই কিলোমিটার পিছু হটে গিয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top