News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : মণিপুরের জিরিবামে রেপিড অ্যান্টিজেন শনাক্তকরণ কেন্দ্রের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
Image

করোনা : মণিপুরের জিরিবামে রেপিড অ্যান্টিজেন শনাক্তকরণ কেন্দ্রের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

জিরিবাম (মণিপুর), ৮ জুলাই (হি.স.) : জিরিবামে রেপিড অ্যান্টিজেন শনাক্তকরণ কেন্দ্রের সূচনা করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এতে করোনা-র সংক্রমণ দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে বলে দাবি করেছেন তিনি। সাথে তিনি যোগ করেন, এ-ধরনের রোগ নির্ণয় কেন্দ্র অন্য জেলায়ও শীঘ্র চালু করা হবে। তাঁর দাবি, প্রায় ১৫ হাজার কিট মণিপুর সরকারের কাছে মজুত রয়েছে। 

প্রসঙ্গত, করোনা-র সংক্রমণ দ্রুত চিহ্নিত করার জন্য দেশের বিভিন্ন রাজ্যে রেপিড অ্যান্টিজেন কিট-এর সাহায্যে রোগ নির্ণয়ের ব্যবস্থা করা হচ্ছে। ওই কিট খুব দ্রুত ফলাফল জানাতে সক্ষম। ত্রিপুরায় আগামী সোমবারের মধ্যে এই কিট দিয়ে বহিঃরাজ্য থেকে আগত সকলের নমুনা পরীক্ষা করা শুরু হবে। অসমে ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 

এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জিরিবাম জেলা হাসপাতালকে আপাতত কোভিড কেয়ার সেন্টারে রূপান্তরের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, জিরিবাম জেলায় কোভিড কেয়ার সেন্টার স্থাপনের চিন্তাভাবনা হচ্ছে। এতে জেলায় আক্রান্ত করোনা রোগীদের এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সম্ভব হবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top