নয়াদিল্লি, ৮ জুলাই (হি. স.): ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে বেহাল দশা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দেশের আর্থিক পরিস্থিতির উপর যে সুনামি আসতে চলেছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু কেন্দ্র তার কথা শোনেনি বলে দাবি করেছেন তিনি। বুধবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী জানিয়েছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিপর্যস্ত হয়ে পড়েছে। বড় কোম্পানিগুলির অবস্থাও ভালো নয়। সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ব্যাঙ্কিং পরিষেবা এই প্রসঙ্গে কেন্দ্রের শাসক দল বিজেপিকে কটাক্ষ করে রাহুল গান্ধী দাবি করেছেন যে অর্থনৈতিক সুনামি যে আসতে চলেছে সেই বিষয়ে কয়েক মাস আগেই অবগত তিনি করিয়েছিলেন কেন্দ্রকে। কিন্তু কেন্দ্র তারই মন্তব্যকে ব্যঙ্গ করেছিল। এই প্রসঙ্গে কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে ১৭ ই মার্চের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে লোকসভায় দাঁড়িয়ে রাহুল গান্ধী ভবিষ্যতের আর্থিক সংকট নিয়ে সকলকে অবগত করাচ্ছেন। কংগ্রেস আরও দাবি করেছেন রাহুল গান্ধীর পেছনে অযথা ব্যঙ্গ-বিদ্রুপ না করে কেন্দ্রের উচিত দেশের অর্থনৈতিক অবস্থা ঠিক করা।

দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে ফের খোঁচা রাহুলের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















