News Flash

  • Home
  • Uncategorized
  • বিকাশ-ঘনিষ্ঠ অমর এনকাউন্টারে খতম, গ্রেফতার শ্যামু বাজপেয়ী
Image

বিকাশ-ঘনিষ্ঠ অমর এনকাউন্টারে খতম, গ্রেফতার শ্যামু বাজপেয়ী

লখনউ, ৮ জুলাই (হি.স.): পুলিশ কর্মীদের বলিদান বৃথা যাবে না, ফের জানিয়ে দিলেন উত্তর প্রদেশের এডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার। বেশ কয়েকদিনের লুকোচুরি শেষ হয়েছে বুধবার, কানপুর এনকাউন্টার মামলায় হিস্ট্রি-শিটার বিকাশ দুবের ঘনিষ্ঠ সহযোগী তথা আত্মীয় অমর দুবেকে নিকেশ করেছে উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বুধবার উত্তর প্রদেশের হামিরপুর জেলায় অমর দুবেকে নিকেশ করেছে এসটিএফ। গত সপ্তাহে কানপুরের চৌবেপুর থানার অন্তর্গত বিকারু গ্রামে ৮ জন পুলিশ কর্মী হত্যা মামলায় অভিযুক্তের মধ্যে অন্যতম ছিল অমর দুবে।

স্পেশাল টাস্ক ফোর্সের আইজি অমিতাভ জশ জানিয়েছেন, বুধবার হামিরপুর জেলার মৌদাহা গ্রামে এনকাউন্টারে নিকেশ হয়েছে গ্যাংস্টার বিকাশ দুবের ঘনিষ্ঠ সহযোগী অমর দুবে। পুলিশ সূত্রের খবর, অমর দুবের উপর পুরস্কারমূল্য ছিল ২৫ হাজার টাকা। হামিরপুরের পুলিশ সুপার শ্লোক কুমার জানিয়েছেন, বুধবারের এনকাউন্টারে আহত হয়েছেন একজন স্টেশন হাউস অফিসার এবং একজন পুলিশ কনস্টেবল। একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কানপুর জোন-এডিজি জানিয়েছেন, এনকাউন্টার শেষে গ্রেফতার করা হয়েছে বিকাশ দুবের ঘনিষ্ঠ সহযোগী শ্যামু বাজপেয়ীকে গ্রেফতার করা হয়েছে। শ্যামুর উপর পুরস্কারমূল্য ছিল ২৫ হাজার টাকা। উত্তর প্রদেশের এডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন, ‘কানপুর এনকাউন্টার মামলার প্রধান অভিযুক্ত অমর দুবেকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আমাদের জওয়ানদের বলিদান বৃথা যাবে না। বাকিদের শীঘ্রই গ্রেফতার করা হবে।’

প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার প্রেম প্রকাশ পান্ডে এবং অতুল দুবেকে নিকেশ করেছিল পুলিশ। এবার খতম হল অমর দুবে। অন্যদিকে, উত্তর প্রদেশের কানপুরে ৮ জন পুলিশ কর্মীকে হত্যা মামলায় হরিয়ানার ফরিদাবাদ থেকে দু’জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top