News Flash

  • Home
  • Uncategorized
  • ডাইনী অপবাদে হত্যা, পুলিশ সুপারকে স্মারক আইনজীবীদের
Image

ডাইনী অপবাদে হত্যা, পুলিশ সুপারকে স্মারক আইনজীবীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ পশ্চিম ত্রিপুরা জেলার চম্পকনগরের শ্রীরাম কোবরা পাড়ায় ডাইনি অপবাদে এক উপজাতি মহিলাকে হত্যার ঘটনার তিন মাস পরও দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বসবাসকারী উপজাতি অংশের মানুষজন এর তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে৷


ডাইনি অপবাদে উপজাতির মহিলাকে হত্যার প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সারা ভারত আইনজীবী ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য পুলিশের সদর কার্যালয় জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ রাজ্যের বিশিষ্ট আইনজীবী ভাস্কর দেববর্মার নেতৃত্বে এলাকার জনগণ পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ তারা জানান গত ২৯ মে চম্পকনগরের শ্রীরাম কোবরা পাড়ায় ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, অবশেষে মহিলার মৃত্যু হয়৷ এ ব্যাপারে ১১ জনের নাম রয়েছে পুলিশের কাছে৷ তা সত্ত্বেও পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ৷

ডাইনি অপবাদে এক মহিলাকে নৃশংসভাবে হত্যার পর পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেনি৷ আইনি দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে হত্যাকারীরা পার পেয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে৷ নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ না করা এবং পুলিশি তদন্তে গাফিলতির কারণেই হত্যাকারীরা এই মামলা থেকে রেহাই পাওয়ার আশঙ্কা ক্রমশ উজ্জ্বল হচ্ছে৷ মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে এ বিষয়ে ডেপুটেশন প্রদানকালে সারা ভারত আইনজীবী ইউনিয়নের অন্যতম সদস্য ভাস্কর দেববর্মা অভিযোগ করেছেন পুলিশি তদন্তে গাফিলতি রয়েছে৷


পুলিশ সঠিক ধারায় মামলা গ্রহণ করেনি৷ নিরীহ মহিলাকে ডাইনি অপবাদে হত্যায় জড়িতদের কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি৷ ডেপুটেশনে অংশগ্রহণকারী গ্রামবাসীরা জেলা পুলিশ সুপারকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷ উল্লেখ্য রাজ্যের উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে এখনো ডাইনি অপবাদে হত্যার মতো ঘটনা ঘটে চলেছে৷ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রশাসন এর তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ ফলে বেঘোরে প্রাণ দিতে হচ্ছে নিরীহ উপজাতিদের৷ এসব বিষয়ে উপজাতিদের সচেতন করার জন্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top