News Flash

  • Home
  • Uncategorized
  • বনদস্যুদের আক্রমণের মুখে বনকর্মীরা, গাড়ি ভাঙচুর, ব্যাপক উত্তেজনা গজারিয়ায়
Image

বনদস্যুদের আক্রমণের মুখে বনকর্মীরা, গাড়ি ভাঙচুর, ব্যাপক উত্তেজনা গজারিয়ায়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ জুলাই৷৷ বন দফতরের অভিযান অব্যাহত৷ মঙ্গলবারও এর ব্যতিক্রম নয়৷ এদিন সকালে বিশালগড় থানাধীন গজারিয়া এলাকায় গোপন খবরের ভিক্তিতে অভিযান চালিয়ে প্রায় ত্রিশটি সেগুন গাছের লগ উদ্ধার করল বন কর্মীরা৷ সাথে বিশালগড় থানার পুলিশও উপস্থিত ছিলেন৷ উদ্ধারকৃত লগ গুলির বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকার কাছাকাছি হবে বলে জানান বন দফতরের ফরেস্টার সুকান্ত দাস৷


এই অভিযান শুরু হওয়ার কিছুক্ষন পরই শুরু হয় এলাকাবাসীদের বাধা বিপওি৷ প্রায় ২৫ থেকে ৩০ জন মহিলা হাতে দা এবং লাঠি নিয়ে বন দফতরের আধিকারিকদের এই লগ গুলি নিয়ে যেতে বাধা সৃষ্টি করে৷ বন দফতরের কর্মীরা একসাথে এতজনকে দেখে তারাও ভেঙে পরেন৷ যদিও পুলিশের তৎপরতায় বেঁচে যান তারা৷ খবর পেয়ে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক তাপস কান্তি পালের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টি এস আর জওয়ানরা ছুটে গেলে ঘটনারস্থল থেকে তারা পালিয়ে যায়৷
কিন্তু রাস্তায় থাকা বিশালগড় থানার একটি টিআর০১ই ২২৪৮ নম্বরের গাড়ির গ্লাস ভেঙে দেয় বনদস্যুরা৷

তাদের মধ্যে সোহেল রানা নামে এক যুবককে পুলিশ আটক করেছে৷ এই বিষয়ে বন দফতর থেকে থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে৷ এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন বিশালগড় রেঞ্জ অফিসার শিবু দাস এবং ফরেস্টার সুকান্ত দাস৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top