News Flash

  • Home
  • Uncategorized
  • অনির্দিষ্ট কালের জন্য লকডাউন জারি রাজ্যের কন্টেনমেন্ট জোনে
Image

অনির্দিষ্ট কালের জন্য লকডাউন জারি রাজ্যের কন্টেনমেন্ট জোনে

কলকাতা, ৭জুলাই (হি. স): করোনার সংক্রমণ রুখতে ফের লক ডাউনের পথে হাঁটলো রাজ্য। রাজ্যে যে সকল কন্টেনমেন্ট জোন রয়েছে সেখানে ৯ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে চলবে লকডাউন। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নবান্ন। তবে কতদিন পর্যন্ত লকডাউন চলবে তা ওই নির্দেশিকায় জানানো হয়নি। এদিকে এতদিন রাজ্যে বাফার জোন, কনটেইনমেন্ট জোন আলাদা ছিল কিন্তু এখন থেকে বাফার জোন বলে কিছু থাকবে না। বরং তার বদলে বাড়ানো হবে কনটেনমেন্ট জোনের পরিধি। করোনার সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকায় উত্তর ২৪ পরগনা, মালদা জেলা থেকে লকডাউন করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল নবান্নে। প্রস্তাবে সীলমোহর দিয়ে এবার রাজ্য জুড়ে যে সমস্ত কন্টেনমেন্ট জোন রয়েছে সেখানে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে চলবে কড়া লকডাউন।  

এদিন নবান্নের জারি করার নির্দেশিকায় জানানো হয়েছে, কন্টেনমেন্ট এলাকায় প্রয়োজনীয় একমুখী দোকান ছাড়া সরকারি বেসরকারী অফিস, দোকান, গণ পরিবহন বন্ধ থাকবে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী কোন ব্যক্তি সরকারি, বেসরকারি কোন অফিসে যেতে পারবেন না। প্রয়োজনীয় সামগ্রী এনে দেবে প্রশাসন। ওই এলাকায় কোনও গাড়ি-ঘোড়া চলবে না। কলকাতার ক্ষেত্রে কোন কোন এলাকা কনটেইনমেন্ট জনের আওতাভুক্ত হবে তা ঠিক করবে কলকাতা পুলিশ এবং কলকাতা পৌরসভা যৌথভাবে। এদিকে জেলাগুলির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এলাকা তালিকা ঠিক করবে জেলা শাসক ও পুলিশ সুপার। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যবসা, শিল্প, মার্কেট, জরুরি নয় এমন পরিষেবা এবং জমায়েত করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জরুরী সমস্ত পরিষেবা চালু থাকবে ঝুঁকিপূর্ণ এলাকায়। তবে এলাকার বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী সেই দ্রব্য বাড়িতে পৌঁছে দেবে স্থানীয় প্রশাসন।

এদিকে বাগবাজার, এলগিন রোড, শরৎ বোস রোড, উল্টোডাঙা সহ একাধিক জায়গায় ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে ঘিরে দিতে শুরু করেছে পুলিশ। এছাড়াও কলকাতায় যে সমস্ত অঞ্চলগুলি থেকে সংক্রমনের খবর বেশি আসছে সেই জায়গাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top