News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টায় মৃত্যু ৪৬৭ জনের, ভারতে ৭ লক্ষ ছাড়াল করোনা-আক্রান্তের সংখ্যা : স্বাস্থ্য মন্ত্রক
Image

২৪ ঘন্টায় মৃত্যু ৪৬৭ জনের, ভারতে ৭ লক্ষ ছাড়াল করোনা-আক্রান্তের সংখ্যা : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): ভারতে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের প্রকোপ থামছেই না! কোনও ভাবেই সংক্রমণ ও মৃত্যুতে রাশ টানা যাচ্ছে না। বাড়তে বাড়তে ভারতে ৭ লক্ষ ছাড়িয়ে গেল করোনা-আক্রান্তের সংখ্যা। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২,২৫২ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২০,১৬০ জন এবং সংক্রমিত ৭,১৯,৬৬৫ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪,৩৯,৯৪৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৭,১৯,৬৬৫ জন (সক্রিয় করোনা রোগী ২,৫৯,৫৫৭)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০,১৬০। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪,৩৯,৯৪৮ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ২০,১৬০ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ২৩৯ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে দু’জন, অসমে ১৪ জন, বিহারে ৯৭ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ১৪ জন, দিল্লিতে ৩১১৫ জনের, গোয়া ৭ জন, গুজরাটে ১৯৬০ জনের, হরিয়ানায় ২৭৬ জনের, হিমাচল প্রদেশে ১১ জনের, জম্মু-কাশ্মীরে ১৩৮ জনের, ঝাড়খণ্ডে ২০ জনের, কর্ণাটকে ৪০১ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২৭ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৬১৭ জন, মহারাষ্ট্রে ৯,০২৬ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৩৮ জনের, পুদুচেরিতে ১২ জন, পঞ্জাবে ১৬৯ জন, রাজস্থানে ৪৬১ জনের, তামিলনাড়ুতে ১,৫৭১ জন, তেলেঙ্গানায় ৩০৬ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ৪২ জন, উত্তর প্রদেশে ৮০৯ জন এবং পশ্চিমবঙ্গে ৭৭৯ জন প্রাণ হারিয়েছেন। করোনা-আক্রান্তের নিরিখে দেশের মধ্যে এগিয়েই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২,১১,৯৮৭-এ পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত ১০০,৮২৩, গুজরাটে ৩৬,৭৭২, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২২,৯৮৭, উত্তর প্রদেশে ২৮,৬৩৬ এবং তামিলনাড়ুতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১১,৪৯,৭৮।

মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যতটা দ্রুত গতিতে বাড়ছে, ঠিক ততটাই দ্রুত গতিতে চলছে নমুনা পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, ৬ জুলাই পর্যন্ত ১,০২,১১,০৯২টি নমুনা পরীক্ষা হয়েছে। শুধুমাত্র ৬ জুলাই ২,৪১,৪৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top