News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা-এনকাউন্টারে নিকেশ জঙ্গি, শহিদ সেনা জওয়ান ও জখম পুলিশ কর্মী
Image

পুলওয়ামা-এনকাউন্টারে নিকেশ জঙ্গি, শহিদ সেনা জওয়ান ও জখম পুলিশ কর্মী

শ্রীনগর, ৭ জুলাই (হি.স): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাস-দমন অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। পুলওয়ামা জেলার গুসু এলাকায় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে নিকেশ হয়েছে একজন জঙ্গি। তবে, অত্যন্ত দুঃসংবাদ হল-জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহনীর একজন জওয়ান এবং একজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন।

বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার গুসু এলাকায় সন্ত্রাসবাদীদের গতিবিধি বেড়েছে। তাই মঙ্গলবার ভোর থেকেই ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। তল্লাশি অভিযান চলাকালীন একটি বাড়ি থেকে লুকিয়ে গুলি চালাতে থাকে জঙ্গিরা। সুরক্ষা বাহিনীও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় শুরু হলে নিকেশ হয়েছে একজন জঙ্গি। তবে, মৃত্যুর কোলে ঢলে পড়েছেন একজন সেনা জওয়ান এবং গুরুতর জখম অবস্থায় একজ পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top