News Flash

  • Home
  • Uncategorized
  • অনলাইনে ক্লাস চললে থাকা যাবে না আমেরিকায়, বিপাকে বিদেশি পড়ুয়ারা
Image

অনলাইনে ক্লাস চললে থাকা যাবে না আমেরিকায়, বিপাকে বিদেশি পড়ুয়ারা

ওয়াশিংটন, ৭ জুলাই (হি.স.): কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের বাড়বাড়ন্তের কারণে ফের কঠোর সিদ্ধান্ত নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যে সমস্ত বিদেশি পড়ুয়াদের অনলাইনে ক্লাস চলছে, তাঁরা থাকতে পারবেন না আমেরিকায়। মার্কিন মুলুক তাঁদের ছাড়তে হবে।

বিবৃতি দিয়ে মার্কিন অভিবাসন দফতর এবং কাস্টমস এনফোর্সমেন্ট দফতর জানিয়েছে, অভিবাসী নন, এফ–১ এবং এম–১ ভিসায় যেসব পড়ুয়ারা পড়াশোনা করছেন, তাঁদের কারও কারও পুরো পঠনপাঠন অনলাইনে হওয়া সম্ভব নয়। গবেষণা বা অন্য ধরনের কাজের জন্য বিশ্ববিদ্যালয়ে যেতেই হয়। শুধু সেই সব পড়ুয়ারাই আমেরিকায় থেকে যেতে পারবেন। কিন্তু যাঁরা এখন আমেরিকার কোনও কোর্সে ভর্তি হয়েছেন, তাঁদের দেশ ছেড়ে যেতে হবে। নয়তো অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে বদলি নিতে হবে, যেখানে অনলাইনে ক্লাস চলছে না। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে সঙ্কটের মধ্যে পড়লেন লক্ষ লক্ষ বিদেশি পড়ুয়া।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top