News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন স্থানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালিত
Image

বিভিন্ন স্থানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/গন্ডাছড়া/শান্তিরবাজার, ৬ জুলাই৷৷ চড়িলাম বিধানসভার হেরমা কমিউনিটি হলঘর উদ্বোধন করেন সোমবার বেলা ১ ঘটিকায় চড়িলাম এর বিধায়ক তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন৷ ফিতা কেটে এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পস্তবক এবং প্রদীপ জ্বালিয়ে হেরমা কমিউনিটি হলঘরের শুভ উদ্বোধন করেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডি বিশ্রামগঞ্জ ডিভিশনের মুখ্য বাস্তুকার কাজল দে চড়িলাম বিএসসির চেয়ারম্যান রাজীব দেববর্মা জনজাতি মোর্চার নেতা কানু রাজ দেববর্মা এবং চড়িলাম মন্ডল সভাপতি রাজ কুমার দেবনাথ এবং চড়িলাম আরডি সাব ডিভিশনের এস ডি ও সমরেন্দ্র দেববর্মা৷

এই কমিউনিটি হলঘর মেরামত কাজে খরচ হয়েছে পাঁচ লক্ষ ষোল হাজার টাকা বলে জানিয়েছেন ঠিকেদার গোপাল দেবনাথ৷ তবে হেরমা এলাকার জনগণের বক্তব্য হলো বাম আমলের তৈরি হেরমা কমিউনিটি হলঘর রাম আমলে উদ্বোধন হয়েছে৷ তবেই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় কর্মী-সমর্থক উপস্থিত ছিল জনজাতি এলাকায় হেরমা কমিউনিটি হল এর মত এরকম স্ট্যান্ডার্ড কমিউনিটি হল সুতারমুড়া এবং ধারিয়াথল এলাকায়ও নির্মাণ করা হবে বলে জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন৷কমিউনিটি হল উদ্বোধনে যারা এসেছিলেন তাদের কাছে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন উপমুখ্যমন্ত্রী৷ এবং বিভিন্ন ভিলেজ কমিটি এলাকায় কি কি সমস্যা রয়েছে তা নিয়ে উপস্থিত কর্মী সমর্থকদের সাথে আলোচনা করেন এবং সুতারমুড়া এলাকায় একটি হলঘর নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন উপমুখ্যমন্ত্রী৷ হেরমা এলাকায় ক্লাবের ছেলেরাও একটি দাবি সনদ তুলে দেন উপমুখ্যমন্ত্রী হাতে৷ উপমুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে জনগণ তাদের সমস্যার কথা খুলে বলেন৷


ভারতীয় জনতা পার্টি ৪৪ রাইমাভ্যালি ওবিসি মোর্চার উদ্যোগে সোমবার কবি গুরু সুকলে বৃক্ষরোপন করা হয়৷ এদিন মূলত পার্টির প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জীর ১২০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়৷ দলীয় কর্মী সমর্থকরা এদিন সকাল আটটায় সরমা এলাকার কবি গুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যা ভবন দ্বাদশ শ্রেণী সুকল মাঠের চারিদিকে বৃক্ষ রোপন করে৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপির গন্ডাছড়া মন্ডল সভাপতি ভুমিকানন্দ রিয়াং, সহ-সভাপতি আদিত্য সরকার, ওবিসি মোর্চার গন্ডাছড়া মন্ডল সভাপতি নির্মল সরকার প্রমুখরা৷


ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার উদ্দ্যোগে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালনকরাহয়৷ আজ সন্ধ্যা ৫ ঘটিকায় শান্তির বাজার এ পি এম সির মার্কেটে এক অনুষ্ঠানের মধ্যদিয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তি অনুষ্ঠান পালন করাহয়৷ অনুষ্ঠানের শুরুতে সকলে মিলে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ফটোতে পূস্প অর্পন করেন৷ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিন জেলার সাধারসম্পাদক শ্যামলাল দেবনাথ, বিজপির দক্ষিন জেলার ও বি সি মোর্চার সভাপতি দুলাল দেবনাথ, বিজেপির ৩৬ শান্তির বাজার মন্ডলের সম্পাদক মম্ভু মগ, বিজেপির দক্ষিন জেলার মহিলা মোর্চার সহ সম্পাদিকা সপ্ণ বৈদ্য সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতেগিয়ে বক্তারা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন দিকগুলি সকলের সামনে উপস্পাপন করেন৷ এইসম্পর্কে শ্যামলাল দেবনাথ সংবাদমাধ্যমের সামনে জানান আজ সকালবেলা পৌর পরিষদ ও তথ্য সংসৃকতি দপ্তরের উদ্দ্যোগে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন করেন ও ৩৬ শান্তির বাজার বিধান সভার সবকয়টি বুথে যথাযথ মর্যাদার সহিত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালনকরাহয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top