নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ দীর্ঘদিন ধরে স্টাইপেন্ডের বকেয়া টাকা পাচ্ছে না উপজাতি ছাত্রছাত্রীরা৷ তাতে সমস্যায় পড়েছে ঐ সব ছাত্রছাত্রীরা৷ স্টাইপেন্ডের টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে সোমবার গোর্খাবস্তিতে উপজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশান প্রদান করেছে৷
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উপজাতি সংগঠন৷ সংগঠনের নেতৃবৃন্দ উপজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করে অবিলম্বে স্টাইপেন্ডের টাকা মিটিয়ে দেওয়ার জোড়ালো দাবি জানান৷ আধিকারিক এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন৷



















