News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আসছেন লোক জনশক্তি পার্টির সুপ্রিমো রামবিলাস পাসওয়ান
Image

রাজ্যে আসছেন লোক জনশক্তি পার্টির সুপ্রিমো রামবিলাস পাসওয়ান

নজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন এবং পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে লোক জনশক্তি পার্টি৷ সোমবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লোক জনশক্তি পার্টির সভাপতি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনের দিনক্ষণ ক্রমশ ঘনিয়ে আসছে৷ ইতিমধ্যেই ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের বিগত কার্যকরী কমিটির সময়সীমা উত্তীর্ণ হয়ে গেছে৷ রাজ্যপাল তাতে হস্তক্ষেপ করে একজন আমলাকে প্রশাসক হিসেবে নিযুক্ত করেছেন৷


বর্তমানে প্রশাসকের অধীনে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এর কাজকর্ম পরিচালিত হচ্ছে৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছেন রাজ্যপাল৷ রাজ্যপালের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে প্রধান বিরোধী দল সিপিআইএম সহ অন্যান্য কয়েকটি সংগঠন৷ অবিলম্বে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচন সংগঠিত করে জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের যাবতীয় কাজকর্ম পরিচালনা করার জোরালো দাবি উঠেছে৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে৷

বিভিন্ন জায়গায় দলবদল প্রক্রিয়াও চরমে উঠতে শুরু করেছে৷ বিশেষ করে রাজ্যের শাসক দল বিজেপি এবং আইপিএফটি পাহাড়ি এলাকায় তাদের রাজনৈতিক শক্তি বাড়ানোর জন্য তৎপরতা চালাচ্ছে৷ বিরোধী শিবিরে ভাঙ্গন ধরিয়ে নিজেদের সংগঠন মজবুত করার মধ্য দিয়ে ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ নিজেদের দখলে আনার চেষ্টার কোন ত্রুটি রাখছে না শাসক দল বিজেপি এবং আইপিএফটি৷ কেন্দ্রীয় স্তরে বিজেপির শরিক দল হল লোক জনশক্তি পার্টি৷ ত্রিপুরায় লোক জনশক্তি পার্টির তেমন সাংগঠনিক শক্তি না থাকলেও সংগঠনকে চাঙ্গা করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷


এই উদ্যোগকে সামনে দেখ এই লোক জনশক্তি পার্টির সভাপতি সোমবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন এবং পৌর নির্বাচনে জনশক্তি পার্টির অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছেন৷ অবশ্য রাজ্যের শাসক দল বিজেপি এবং আইপিএফটি নেতাদের সঙ্গে লোক জনশক্তি পার্টি ঁতাত গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ৷ এই প্রয়াসে আশানুরূপ সাড়া না পেলে লোক জনশক্তি পার্টি ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন এবং পৌর নির্বাচনে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে কষ্ট পাবে জানিয়ে দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top