News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত ষোলজন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত ষোলজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ৬ জুলাই৷৷ পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ষোলজন৷ আহতদের মধ্যে একজন পুলিশ কর্মীও রয়েছেন৷ সংবাদে প্রকাশ সদর উত্তরে লক্ষ্মীলুঙ্গা চা বাগান এলাকায় পথ দূর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে ১৩ জন শ্রমিক৷ তাদেরকে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে ভরতি করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, একটি মিনি ট্রাকে করে শ্রমিকরা লক্ষ্মীলুঙ্গা চা বাগানে যাচ্ছিলেন৷ চালক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল৷ মিনি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ তাতে ঘটে দূর্ঘটনা৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷


দূর্ঘটনায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল৷ সোমবার দুপুরে কাকড়াবন থানা থেকে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনা৷ এই ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া স্থিত বিদ্যুৎ নিগম অফিস এলাকায়৷ এই কনস্টেবলের নাম প্রদীপ দাস বয়স আনুমানিক (৪০) বাড়ি বিশালগড়ের গকুলনগর এলাকায়৷ জানাগেছেপণ্যবাহী গাড়ির সাথে সংঘর্ষ ঘটে৷ বিশালগড় দমকল বিভাগের কর্মীরা ছুটে গিয়ে এই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে৷ দমকল কর্মীরা জানান এই পুলিশ কর্মীর অবস্থা খুবই সংকটজনক৷


সোমবার রাত আটটা নাগাদ চড়িলাম পুরান বাড়িস্থিত এলাকায় এক বাইক চালক এক পথচারীকে বাইক দিয়ে ধাক্কামারে৷এতে পথচারী প্রান্তোষ চন্দ্র দাস(৪১) গুরুতর ভাবে জখম হয়৷বাইক চালক হারু শীল(৪৮)এবং পথাচারী প্রান্তোষ চন্দ্র দাস রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকে৷জানা গেছে প্রান্তোষ চন্দ্র দাস চড়িলাম ফরেস্ট অফিসে চাকুরি করেন৷বাজার করে বাড়ি ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা৷প্রত্যক্ষদর্শীরা খবর দেয় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ ছুটে আসে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা আহত দুজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top