News Flash

  • Home
  • Uncategorized
  • যুব কংগ্রেস ও এনএসইউআইর বিক্ষোভ এসডিপিও অফিসের সামনে
Image

যুব কংগ্রেস ও এনএসইউআইর বিক্ষোভ এসডিপিও অফিসের সামনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ গতকাল সদর জেলা কংগ্রেস কমিটির সভাপতি নারায়ণ দত্তকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণদিত ভাবে বিনা কারণে সদর এসডিপিও গ্রেপ্তার করে পশ্চিম থানায় তুলে নিয়ে যায়৷


পুলিশের এইহেন আচরণের জন্য ত্রিপুরা প্রদেশ এনএসইউআই ও যুব কংগ্রেসের পক্ষথেকে ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানানোর ২৪ ঘন্টার পরও রাজ্যের স্বরাষ্ট দপ্তরের কোন হেলদোল নেই৷ আইন শৃঙ্খলার এই চরম অবনতির প্রতিবাদে ও সদর এসডিপিওর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থার দাবিতে আজ যুব কংগ্রেস ও এনএসইউআই এর যৌথ উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালন করে সদর এসডিপিও অফিস ঘেরাও করা হয়৷


উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সহসভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, কংগ্রেস নেতা সুবল ভৌমিক,প্রদেশ কংগ্রেসের সম্পাদক রাহুল সাহা, যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস, প্রদেশ এনএসইউআই এর সহসভাপতি ছাত্রনেতা সম্রাট রায় সহ অন্যান্য নেতৃত্বরা৷ উক্ত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সম্রাট রায় এই অরাজক পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুশিয়ারি দিয়ে বলেন যে বিজেপি দলদাসে পরিণত হয়া সদর এসডিপিওর বিরুদ্ধে অনতিবিলম্বে আইন অনুযায়ী ব্যবস্থা না নিলে রাজ্যজুড়ে ব্যপক আন্দোলন সংগঠিত করা হবে৷ সম্রাট রায় রাজ্যের আইনব্যবস্থাকে তুঘলকি শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন এবং পুলিশকে নিরপেক্ষ হয়ে কাজ করার অনুরোধ জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top