নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ রাজ্যে নতুন করে ১১২ জন করোনা সংক্রমিত হয়েছে৷ এদিন ১২৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, আক্রান্ত ১১২ জনের মধ্যে গোমতীর ৪১ জন, খোয়াইয়ের ৪০ জন, পশ্চিম জেলার ১৪ জন, সিপাহীজলা জেলায় ৯ জন, ধলাই জেলার ৩ জন, দক্ষিণ জেলার ৩ জন এবং উত্তর ও ঊনকোটি জেলার ১ জন করে৷
অন্যদিকে, এদিন মোট ১৩ জন করোনী রোগী সুস্থ হয়েছেন৷ রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷



















