News Flash

  • Home
  • Uncategorized
  • মুক্তি পেল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল ‘দিল বেচারা’- র ট্রেলার
Image

মুক্তি পেল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল ‘দিল বেচারা’- র ট্রেলার

কলকাতা, ৬ জুলাই ( হি স): সুশান্ত হারা হয়েছে বলিউড।অনুরাগীদের কাঁদিয়ে চির নিদ্রায় ডুব দিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিছুদিন আগেই মুম্বইয়ের বান্দ্রা এলাকায় নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন অভিনেতা । আর এরই মাঝে সোমবার মুক্তি পেল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’- র ট্রেলার। ৩ মে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু লকডাউনের জেরে তা মুক্তি পায়নি। এরই মাঝে ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত। তবে, আগামী ২৪ জুলাই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘দিল বেচারা’।আর তার আগেই এদিন মুক্তি পেল সুশান্ত সিং রাজপুতের ‘দিল বেচারা’- র ট্রেলার।

বিখ্যাত আমেরিকান লেখক জন গ্রিনের ২০১২ সালের জনপ্রিয় নভেল ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স’-এর গল্পের আদলেই তৈরি করা হয়েছে ‘দিল বেচারা’।এই ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেছেন সঞ্জনা সাঙ্ঘি। দিল বেচারায় সঞ্জনা সাঙ্ঘিকে এক ক্যানসার রোগী কিজি বসুর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কিজিকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে ম্যানি অর্থাত সুশান্ত তাঁর স্বপ্ন পূরণ করেন, তা তুলে ধরা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে। ‘দিল বেচারা’ ছবির পরিচালক মুকেশ ছাবরা। দীর্ঘদিন ধরেই ছবিটি মুক্তির অপেক্ষায় ছিল অভিনেতা। পরিচালক ও প্রযোজকেরা চেয়েছিলেন ছবিটি বড় পর্দায় মুক্তি দিতে। তাই দীর্ঘদিন অপেক্ষা করেছেন। তবে এবার দর্শকদের কাছে ছবিটি পৌঁছে দেওয়ার জন্য ওটিটিই প্ল্যাটফর্মকেই বেছে নিলেন প্রযোজকেরা। ছবিটির সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top