News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটের বন্যা পরিস্থিতি মোতায়ন এনডিআরএফ
Image

গুজরাটের বন্যা পরিস্থিতি মোতায়ন এনডিআরএফ

নয়াদিল্লি, ৬ জুলাই (হি. স.): বিগত কয়েকদিন ধরে অবিরাম ধারায় বৃষ্টিপাতের জেরে গুজরাটে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য এবং সাধারণ মানুষের স্বার্থে রাজ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সবচাইতে পরিস্থিতি খারাপ হচ্ছে দেব ভূমি দ্বারকার জামখানভালিয়ায়।

রবিবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত এখনও কমেনি। গ্রামীণ এলাকার নিচু জায়গাগুলিতে জল জমে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বারকা ও তার পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে। কার্যত বন্ধ হয়ে গিয়েছে ইন্টারনেট পরিষেবা। রাজ্যের আবহাওয়া দফতরের আধিকারিক রাকেশ কুমার জানিয়েছেন যে কচ্ছ উপকূলে নিম্নচাপের জেরে আগামী পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে।হাওয়ার গতিবেগ ১৫ থেকে ২০ কিলোমিটার থাকবে। মধ্যপ্রদেশ, ওডিশা, উত্তরপ্রদেশে জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

অন্যদিকে, মহারাষ্ট্র এবং কচ্ছ উপকূলের জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে।গুজরাটের অতিগুরুত্বপূর্ণ শহর আহমেদাবাদে বৃষ্টিপাতের ফলে এসজি হাইওয়ে, বপল, সরখেজ, জীব রাজ পার্ক সহ বিভিন্ন এলাকায় যানজট তৈরি হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top