News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনের প্রাক্কালে জঙ্গী আনাগোনা, চাম্পাহাওয়রে ধৃত দুই
Image

এডিসি নির্বাচনের প্রাক্কালে জঙ্গী আনাগোনা, চাম্পাহাওয়রে ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ এডিসি নির্বাচনের প্রাক্কালে রাজ্যে ফের একবার উগ্রপন্থী আনাগোনা৷ গ্রেপ্তার দুই সন্দেহভাজন এন এল এফ টি সক্রিয় সদস্য. তাদেরকে আটক করা হয় চাম্পাহাওর থানা এলাকা থেকে. ধৃতদের মধ্যে একজনের বাড়ি চাম্পহাওর থানা এলাকার রাম দেওয়ান চৌধুরীপাড়া৷ অপর জনের বাড়ি নাইল্লা বাড়ি এলাকা৷ গ্রেপ্তার দুজনের নাম নির্বাণ দেববর্মা ও সমরেশ দেববর্মা৷


ঘটনার বিবরণে জানা যায় বেশ কিছুদিন ধরে তুলাশিখর এলাকায় ব্যবসায়ীদের চাঁদার জন্য নোটিশ দেওয়া হয়৷ সেই সূত্র ধরে পুলিশ তদন্তে নামে৷ এই তদন্তক্রমে পুলিশ দুজনকে আটক করে শনিবার গভীর রাতে. নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়৷ রবিবার তাদেরকে এক দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে কোর্টে সোপর্দ করা হয়৷ যতটুকু জানা গেছে তাদেরকে একদিনের জন্য জেল হাজতে পাঠানো হয়েছে৷ সোমবার তাদেরকে ফের আদালতে সোপর্দ করা হবে৷

যতটুকু জানা গেছে তাদের সাথে যুক্ত রয়েছে আরও বেশ কয়েকজন৷ রাজ্যের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে চাম্পাহাউর থানা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷তবে ঘটনার বিষয়ে জেলা পুলিশ সুপার মুখ খুলতে নারাজ৷ চাম্পাহাউর থানার ওসি ও জেলা পুলিশ সুপারের অভিযানে তাদেরকে আটক করা হয়৷ এদিকে, এডিসি নির্বাচনের প্রাক্কালে জঙ্গী আনাগোনা বৃদ্ধিতে উপজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী জনমনে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top