News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে প্রকাশ্যে যুবককে হত্যার চেষ্টা, ছুরিকাঘাত
Image

চড়িলামে প্রকাশ্যে যুবককে হত্যার চেষ্টা, ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ জুলাই৷৷ প্রকাশ্যো দিবালোকে ছুরি দিয়ে আঘাত করে খুন করার চেষ্টা করে অজিৎ দাস নামে এক নেশাগ্রস্ত যুবক৷ ঘটনা বিশালগড় থানাধীন চড়িলাম হাবাজিয়ামুড়া নেতাজি কলোনি এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায় তাপস দেব বাড়ি দক্ষিণ ব্রজপুর এলাকায় শুক্রবার মাশির বাড়ি চড়িলাম নেতাজী কলোনি এলাকায় আসে এবং কিছুক্ষণ সময় কাটার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলে হঠাৎ মদমত্ত অবস্থায় থাকা অজিত দাস পেশায় গাড়ি চালক তাপস দেবকে এই এলাকায় কেন এসেছে বলে তার উপর চড়াও হয়ে পরে৷


তখন তাপস দেব মাশির বাড়িতে এসেছে বলে জানিয়েছেন৷ কিন্তু অজিৎ দাস একসময় তার নিজ পকেট থেকে ছুড়ি বের করে তাপস দেবের পেটে, পিঠে, আঘাত করে খুন করার চেষ্টা করে৷ ছুড়ির আঘাতে তাপস দেব মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু তাতেও অজিৎ দাসের রাগ শেষ হয়নি, তাপস দেবের মাশি অননা সাহা এবং ছেলে বিশ্বজিৎ সাহা তাপস দেবকে বাচাতে গেলে তাদেরকেও ছুড়ি দিয়ে আঘাত করে আহত করেছে৷ ঘটনাস্থলে প্রত্যক্ষ ভাবে দাড়িয়ে থাকা সানীয় কয়েকজন আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যব্যরত চিকিৎসক রোগীদের অবস্থা আশংকা জনক হওয়াতে তাদেরকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করে৷

উক্ত বিষয়ে আহতদের পরিবার বিশালগড় থানায় একটা লিখিত অভিযোগ করেন কিন্তু সবচেয়ে উল্লেখ যোগ্য বিষয় পুলিশ আসামিকে আটক করার উদ্দেশ্য রওনা দিলে আসামি স্বইচ্ছায় থানায় এসে হাজির হয়৷এখন দেখার বিষয় প্রকাশ্যে দিবালোকে এইভাবে ছুড়ি দিয়ে আঘাতের ঘটনা কিন্তু বিশালগড়ে প্রতিনিয়তই চলছে৷কোন সময় দেখা যাচ্ছে আসামীকে আটক করতে পারছেনা পুলিশ কিন্তু এই কেইসে আসামী কিন্তু নিজে এসে ধরা দিয়েছে৷ তাহলে কি আহত তাপস দেব তার উপর হামলার সুস্ঠ বিচার পাবে বিশালগড় থানা থেকে তা নিয়ে প্রশ্ণ বিভিন্ন মহলে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top