News Flash

  • Home
  • Uncategorized
  • বাগমায় বাইক দূর্ঘটনায় নিহত টিএসআরেরহাবিলদার
Image

বাগমায় বাইক দূর্ঘটনায় নিহত টিএসআরেরহাবিলদার

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই৷৷ মন্দির নগরী উদয়পুরে রবিবার সকালে দুর্ঘটনায় মৃত্যু এক টি এস আর জওয়ানের৷ ঘটনা বাগমা ফাঁড়ির সামনে নাকাতে৷ মৃত টি এস আর- জওয়ানের নাম জয়দেব দাস, বয়স ৪০৷ গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷


ঘটনার বিবরণে জানা যায় রবিবার লকডাউন এর দিন কর্মসূত্রে নিজ বাড়ি উদয়পুর গোকুলপুর থেকে আগরতলা যাওয়ার সময় টি এস আর তৃতীয় বাহিনীর জওয়ান বাইক দুর্ঘটনার কবলে পড়ে৷ এদিন টট্ট ০৩৯ ৬৭৮ নাম্বারের বাইকে করে যাওয়ার সময় বাগমা ফাঁড়ির সামনে নাকা পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে৷ ছিটকে পড়ে টিএসআর জয়দেব দাস৷ তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে৷ বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়৷ ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷


এ বিষয়ে জানান উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ৷ টিএসআর জওয়ান জয়দেব দাস এর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে৷ মৃত টি এস আর জোয়ানের এক ছেলে রত্নদ্বীপ দাস উদয়পুর ইংলিশ মিডিয়াম সুকলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top