News Flash

  • Home
  • Uncategorized
  • চরম আৰ্থিক সংকটে দূরপাল্লার যাত্ৰীবাহী ট্ৰেনের এসি কামরার কৰ্মচারীরা
Image

চরম আৰ্থিক সংকটে দূরপাল্লার যাত্ৰীবাহী ট্ৰেনের এসি কামরার কৰ্মচারীরা

গুয়াহাটি, ৫ জুলাই (হি.স.) : দীৰ্ঘদিনের লকডাউন। ফলে দূরপাল্লার যাত্ৰীবাহী ট্ৰেনগুলির বাতানুকূল (এসি) কামরার কৰ্মচারীরা চরম আৰ্থিক সংকটে পড়েছেন। বেসরকারি কোম্পানির অধীনে অসমের বিভিন্ন প্ৰান্তের প্ৰায় ৫০০ যুবক গত ৮ থেকে ১০ বছর ধরে এই কাজে নিয়োজিত। কিন্তু অতিমারি করোনার প্ৰকোপ ঠেকাতে গোটা দেশে জারিকৃত লকডাউনের জেরে গত চার মাস ট্ৰেন চলাচল বন্ধ। ফলে অৰ্থের অভাবে পরিবার প্ৰতিপালনে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন কৰ্মচারীরা।

লকডাউনের মধ্যে নিৰ্দিষ্ট কোম্পানির তরফ থেকেও তাঁরা কোনও ধরনের আৰ্থিক সাহায্য পাননি, জানিয়েছেন এই সকল কর্মচারীরা। সরকারের কাছ থেকেও কোনও ধরনের সহায়তা কিংবা আৰ্থিক সাহায্য পাননি। ভবিষ্যতে কৰ্মসংস্থান ফের কিনা, বা কবে নাগাদ হবে তা-ও একপ্ৰকার অনিশ্চিত।

তাছাড়া সংশ্লিষ্ট কোম্পানির কাছে বকেয়া বিভিন্ন খাতে ন্যায্য টাকাও তাঁরা এখন পৰ্যন্ত বের করতে পারেননি। বিষয়টি অবশ্য রেলওয়ের ঊৰ্ধ্বতন কৰ্তৃপক্ষকে জানিয়েছেন। এতেও এখন পৰ্যন্ত এ ব্যাপারে সদর্থক কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ করেছেন এসি কামরার কর্মচারীরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top