News Flash

  • Home
  • Uncategorized
  • থানা থেকে করা হয়েছিল ফোন, কানপুর কাণ্ডে এল চাঞ্চল্যকর তথ্য
Image

থানা থেকে করা হয়েছিল ফোন, কানপুর কাণ্ডে এল চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৫ জুলাই (হি. স.):  এ যেন সর্ষের মধ্যেই ভূত।কানপুর এনকাউন্টার কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য।পুলিশি অভিযানের আগে কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেকে থানা থেকে ফোন করে সতর্ক করে দেওয়া হয়েছিল।তার জেরেই আগে থেকে সতর্ক হয়ে বিকাশ দুবে পুলিশের ওপর গুলি চালায়।রবিবার বিকাশ দুবের ধৃত সহযোগী দয়া শংকর অগ্নিহোত্রী এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন।পুলিশি জেরার কাছে ভেঙে পড়ে তিনি এই কথা জানিয়েছেন।


এদিন সকালে কল্যাণপুর থেকে দয়া শংকর অগ্নিহোত্রীকে গ্রেফতার করে পুলিশ।জেরায় সে স্বীকার করে যে পুলিশি অভিযানের আগে থানা থেকে বিকাশ দুবেকে সতর্ক করে দেওয়া হয়েছিল। সর্তকতা অবলম্বন করে বিকাশ নিজের ২৫ থেকে ৩০ জন অনুগামীকে ডেকে পাঠান।তাদেরকে পুলিশের উপর গুলি চালানোর নির্দেশ দেয় সে।এই কারণেই এক ডিসিপি সহ আট পুলিশ কর্মীর মৃত্যু হয়। বর্তমানে বিকাশ দুবে কোথায় আছে তা নিয়ে সন্দিহান তদন্তকারী আধিকারিকরা।এর দুইটি তথ্য সামনে এসেছে। প্রথমদিকে দাবি করা হচ্ছে বিকাশ দুবে নেপালে পালিয়ে। আর দ্বিতীয়ত   দাবি করা হয়েছে যে সে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে রয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top