News Flash

  • Home
  • Uncategorized
  • চিন বয়কটের ডাক আমেরিকাতে, বিক্ষোভ সমাবেশ টাইমস স্কোয়্যারে
Image

চিন বয়কটের ডাক আমেরিকাতে, বিক্ষোভ সমাবেশ টাইমস স্কোয়্যারে

টাইমস স্কোয়্যার, ৫ জুলাই (হি. স.):চিন বয়কটের ডাক আমেরিকাতেও, করোনা ভয়ের মধ্যেই বিক্ষোভ সমাবেশ টাইমস স্কোয়্যারে । ভয়াবহ করোনা সংক্রমণের ভয়ের মধ্যেই  চিনের বিরোধিতা করার জন্য নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে জমায়েত হলেন কয়েকশো মানুষ।

করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে  ১ লাখ ২৯ হাজার ৪৩৭ জনের মৃত্যু হয়েছে  । শেষ পাওয়া পরিসংখ্যান বলছে, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রন্ত হয়েছেন ২৮ লক্ষ ৪৭ হাজার ৪৬৯ জন। কিন্তু এই পরিস্থিতিতেও চিনের বিরোধিতা করার জন্য নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে জমায়েত হলেন কয়েকশো মানুষ। জানা গিয়েছে, এই সমাবেশের বড় অংশই হলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। এছাড়াও ছিলেন আমেরিকায় বসবাসকারী ভারতীয় নাগরিকরা। তাঁদের সঙ্গে সামিল হন বহু তিব্বতী মানুষ। ছিলেন তাইওয়ান বংশভুক্ত আমেরিকানরাও।

বিক্ষোভকারীদের দাবি ছিল, ভারতে আগ্রাসন বন্ধ করতে হবে এবং তিব্বতকে স্বাধীনতা দিতে হবে। সেই সঙ্গে তাইওয়ানকে মুক্ত করতে হবে। এই জমায়েতের ডাক দেয় আমেরিকান ইন্ডিয়ান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জগদীশ সেহওয়ানি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্ব নেতা হিসেবে বর্ণনা করে তাঁদের আরও কাছাকাছি আসার বিষয়টিকে গুরুত্ব দেন বিক্ষোভকারীরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top