News Flash

  • Home
  • Uncategorized
  • বৃক্ষরোপণের পর ৯০-৯৫ শতাংশ গাছ বাঁচানো সম্ভব হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী
Image

বৃক্ষরোপণের পর ৯০-৯৫ শতাংশ গাছ বাঁচানো সম্ভব হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ ত্রিপুরায় গাছের তথ্য সংরক্ষণে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে৷ ই-বৃক্ষ ব্যবস্থা ত্রিপুরায় চালু হয়েছে৷ তাতে স্মার্ট ফোনের সাহায্যে গাছের নাম, কার্যকারিতা সহ যাবতীয় সমস্ত তথ্য পাওয়া যাবে৷ বনমহোৎসব উপলক্ষে ত্রিপুরায় আজ শনিবার থেকে এই বিশেষ ব্যবস্থার সূচনা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ই-বৃক্ষ ব্যবস্থার প্রশংসা করে বলেন, দেশের মধ্যে ত্রিপুরায় সর্বপ্রথম গাছের তথ্য সংরক্ষণে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, এখন ত্রিপুরায় বৃক্ষ রোপণের পর ৯০-৯৫ শতাংশ গাছ বাঁচানো সম্ভব হচ্ছে৷ 



ত্রিপুরায় আজ বনমহোৎসব পালিত হচ্ছে৷ করোনা-র প্রকোপে ছোট পরিসরে বনমহোৎসবের আয়োজন করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ত্রিপুরায় ই-বৃক্ষ ব্যবস্থা চালু হয়েছে৷ বন দফতর প্রযুক্তির সহায়তায় গাছের তথ্য সংরক্ষণের ব্যবস্থা করেছে৷ তিনি বলেন, গাছ লাগানোর পর সমস্ত তথ্য রক্ষণাবেক্ষণ করা হবে৷ তাতে স্মার্টফোন ব্যবহার করে জানা যাবে, কে ওই গাছ লাগিয়েছেন, কী প্রজাতির গাছ এবং তার কার্যকারিতা৷ তাঁর দাবি, দেশের মধ্যে ত্রিপুরায় প্রথম এই ব্যবস্থা চালু করা হয়েছে৷



সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় এখন বৃক্ষরোপণের পর গাছ বাঁচানোর হার আগের তুলনায় অনেক বেড়েছে৷ তিনি বলেন, অতীতে গাছ লাগানো হয়েছে ঠিকই, কিন্তু তার কোনও হিসাবে রাখা হতো না৷ কিন্তু, এখন প্রত্যেকটি গাছের সম্পূর্ণ হিসাব রাখা হচ্ছে৷ তাঁর দাবি, এ-বছর নার্সারিতে ১৮ লক্ষ নতুন চারা তৈরি হচ্ছে৷ এদিন তিনি দাবি করেন, অতীতে ৪০-৬০ শতাংশ গাছ বৃক্ষরোপণের পর বাঁচানো সম্ভব হতো৷ কিন্তু, এখন ৯০-৯৫ শতাংশ গাছ বাঁচানো সম্ভব হচ্ছে৷



তাঁর মতে, বৃক্ষরোপণের সাথে গাছ বাঁচানো অত্যন্ত জরুরি৷ কারণ, ওই গাছই আমাদের অমূল্য সম্পদ৷ তাই গাছ বাঁচানো বিরাট প্রাপ্তি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top