News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়কে বাগবাসায় কুড়ি লক্ষ টাকার গাঁজা বোঝাই ট্রাক আটক, গ্রেপ্তার চালক
Image

জাতীয় সড়কে বাগবাসায় কুড়ি লক্ষ টাকার গাঁজা বোঝাই ট্রাক আটক, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৪ জুলাই৷৷ আবারও উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার বাগবাসা আউটপোস্টের আওতাধীন ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ৷মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ২১ প্যাকেট গাজা উদ্ধার করে পুলিশ৷উদ্ধারকৃত গাজার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা৷সাথে আটক করা হয় মিনি ট্রাক চালক যতন শীল(৩২) কে৷এই নেশা বিরোধী অভিযানে নেতৃত্ব দেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সুত্রধার, ধর্মনগর থানার ওসি মিলন দত্ত, বাগবাসা আউটপোস্টের ওসি দীপাল রুদ্র পাল৷



এদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন সূত্রের ভিত্তিতে মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে চা পাতা প্যাকেটের ভেতরের থেকে ২১ প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ৷ যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা৷ সাথে আটক করা হয় মিনি ট্রাক চালক যতন শীল (৩২) পিতা-মৃত গিরেন্দ্র শীলকে৷তার পারি খোয়াইয়ের তেলিয়ামুড়ায়৷ পাশাপাশি ধর্মনগর থানায় একটি এনডিপিস অ্যাক্টে মামলা নিয়ে তদন্তে নেমে পড়েছে বাগবাসা আউটপোস্টের পুলিশ৷



পুলিশ সুপার আরো জানান, ওই মিনি ট্রাকটি আগরতলার লেম্বু ছড়ার একটি টি গার্ডেন থেকে চা পাতা নিয়ে তার ভেতরে করে ২১ প্যাকেট গাঞ্জা নিয়ে বহি রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিলো৷ উনি আরো জানান এই গাঁজা পাচার চক্রের সাথে জড়িত গাজা পাচার চক্রটিকে খুব শীঘ্রই জালে তুলবে পুলিশ৷



Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top