নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্র নগরে বৌদিকে নিয়ে পালিয়ে গিয়ে উত্তম-মধ্যম খেলো দেবর৷ অভিযুক্তের নাম অমিত মালাকার৷ পেশায় রেশন ডিলার৷ তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে৷
অপরদিকে বৌদিরও সন্তান রয়েছে৷ এরইমধ্যে বৌদির প্রেমে হাবুডুবু খেয়ে দুজনে পালিয়ে যায়৷ ধর্মনগর পদ্মপুরে পরকীয়া প্রেমিক জুটিকে আটক করে উত্তম-মধ্যম দেন স্থানীয়রা৷ উত্তম-মধ্যমে দু’’জনেই গুরুতরভাবে আহত হন৷ তাদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তাদের নির্বাচনী এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এ ব্যাপারে অবশ্য থানায় কোন মামলা দায়ের করা হয়নি৷ পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে৷

দেবর-বৌদির প্রেম, জুটিকে ধরে গণধোলাই দিল জনতা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















