News Flash

  • Home
  • Uncategorized
  • বজ্রাঘাতে আহত চার রাবার শ্রমিক
Image

বজ্রাঘাতে আহত চার রাবার শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ জুলাই৷৷  বজ্রাঘাতে  চারজন আহত হয়েছেন৷ তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন৷



শনিবার দুপুরে গোমতী জেলায় উদয়পুর মহকুমায় বন্দোয়ারে ছাত্রাপাং এলাকায় বজ্রাঘাতে চার রাবার শ্রমিক আহত হয়েছেন৷ প্রতিদিনের মত আজকেও ঝুটন দেববর্মা(২৬), জয় রাম দেববর্মা(২৭), রঞ্জন দেববর্মা(৩২) এবং মাথি রঞ্জন দেববর্মা(২৭) রাবার বাগানে কাজ করতে যান৷ হটাৎ বজ্রপাতে ওই চারজন আহত হন৷ রাবার বাগানে উপস্থিত অন্য শ্রমিকরা দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনী ছুটে গিয়ে তাদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে চারজনই হাসপাতালে চিকিৎসাধীন৷ তাদের মধ্যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে চিকিৎসক-রা জানিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top