News Flash

  • Home
  • Uncategorized
  • আরও ২৫ জন করোনা আক্রান্ত, চিন্তা বাড়িয়ে দিল বিএসএফ
Image

আরও ২৫ জন করোনা আক্রান্ত, চিন্তা বাড়িয়ে দিল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ রাজ্যে আরও ২৫ জন করোনা সংক্রমিত৷ শনিবার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে এইকথা জানিয়েছেন৷ তিনি ট্যুইটে উল্লেখ করেছেন, ১৪৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে আজ৷ তার মধ্যে ২৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এই ২৫ জনের মধ্যে সিপাহীজলা জেলার ৯ জন, পশ্চিম জেলার ৮ জন, উত্তর জেলার ৪ জন, ধলাই জেলার ২ জন, খোয়াই ও দক্ষিণ জেলায় একজন করে৷



এদিকে, শুক্রবার হঠাৎ করেই ত্রিপুরায় করোনার গ্রাফ উর্দমুখী হয়েছে৷ একলাফে প্রায় শতকের কাছাকাছি পৌঁছে গিয়েছে৷ আরও চিন্তার বিষয় হল, ত্রিপুরায় বিএসএফ পরিবারে আবারও করোনা থাবা বসিয়েছে৷ নতুন করে শুক্রবার যে ৯৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে তাদের মধ্যে ২৩ জন বিএসএফ জওয়ান রয়েছেন৷ দীর্ঘদিন বাদে হঠাৎ করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই চিন্তার বিষয় বলেই মনে হচ্ছে৷



কারণ, গত কয়েকদিনে ভ্রমণ ইতিহাস ছাড়াও মানুষের দেহেই করোনার সংক্রমণ মিলছে৷ ফলে, রাজ্যে করোনা সংক্রমণের স্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে কি না, তা চিন্তার বিষয় বলেই মনে করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রমণের তথ্য ঘোষণা দিলেও তাদের ভ্রমণ ইতিহাস কিংবা কিভাবে তারা সংক্রমিত হয়েছেন সেই বিষয়ে কোনও তথ্য জানাননি৷ এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট ১৩২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷



তাতে ৯৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ আক্রান্তদের মধ্যে ধলাইয়ে ২৪, পশ্চিম জেলায় ১৭, গোমতী জেলায় ১৫, উত্তর জেলায় ১৩, সিপাহীজলা জেলায় ১১, খোয়াই জেলায় ৯, ঊণকোটি এবং দক্ষিণ জেলায় ২ জন করে রয়েছেন৷ করোনা আক্রান্তদের মধ্যে ধলাই জেলায় নালকাটাস্থিত বিএসএফ ৬৪ নম্বর ব্যাটালিয়ানে একজন, কুলাইস্থিত ৮৬ ব্যাটালিয়ানে ২০ জন এবং ১৩৮ নম্বর ব্যাটালিয়ানের ২ জন জওয়ান রয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top