News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মসংস্থান এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে চম্বল এক্সপ্রেস ওয়ে তৈরি করবে মোদী সরকার
Image

কর্মসংস্থান এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে চম্বল এক্সপ্রেস ওয়ে তৈরি করবে মোদী সরকার

নয়াদিল্লি, ৪ জুলাই (হি. স.): রাজস্থানের কোটার সঙ্গে মধ্যপ্রদেশের ভিন্ডের সড়কপথের সংযোগ স্থাপন করার জন্য চম্বল এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে। শনিবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকরি।এই এক্সপ্রেসওয়ে তৈরি হলে আর্থিক গতিবিধি, কর্মসংস্থান এবং সার্বিক উন্নয়ন বৃদ্ধি পাবে বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী।


শনিবার নিজের টুইট বার্তায় নীতিন গডকরি লিখেছেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪০৪ কিলোমিটার লম্বা এই এক্সপ্রেসওয়ে তৈরি করতে খরচ হবে ৮২৫০ কোটি টাকা।নীতিন গডকরি আশ্বস্ত করে জানিয়েছেন যে এই এক্সপ্রেসওয় রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হয়ে গুজরাট এবং কানপুরকে দিল্লি-মুম্বই কড়িডোরের সঙ্গে যুক্ত করবে।দেশের পিছিয়ে পড়া এলাকাগুলির মধ্যে অন্যতম হচ্ছে চম্বল।এক্সপ্রেসওয়ে নির্মাণ হলে পরিকাঠামোগত উন্নয়ন হবে এবং তাতে করে নতুন বিনিয়োগ ও শিল্পের বিস্তার এবং আর্থিক গতিবিধি দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে। সেখানকার আদিম বাসিন্দাদেরও সার্বিক উন্নয়ন হবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top