প্রিয়াঙ্কা গান্ধীর বাড়ী ছাড়ার নোটিশ কে কেন্দ্র করে বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।। কোভিড-১৯ এ ভারত বর্ষে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ছাপিয়ে গেছে। প্রতিটা মানুষ ভীত। এই অবস্থায় কংগ্রেসকে কিভাবে রাজনৈতিক ভাবে অপদস্থ করা যায় তাঁর প্রচেষ্টা চলছে। চায়না ভারতকে আক্রামন করার পরিকল্পনা নিয়েছে। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিলে ভারত বর্ষ প্রধানমন্ত্রীর পেছনে রয়েছে। কিন্তু গান্ধী পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।  তুলে নেওয়া হয়েছে এস পি জি এবং বর্তমানে বাড়ি ছাড়তে বলা হয়েছে প্রিয়ঙ্কা গান্ধীকে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। গান্ধী পরিবারের প্রতি মানুষের দুর্বলতাকে বুঝতে পেরে বিপদে ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষ বিশ্বাস।