News Flash

  • Home
  • Uncategorized
  • গোষ্ঠী সংক্রমণ এড়াতে পদক্ষেপ নিন, জেলা ও মহকুমা প্রশাসনকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
Image

গোষ্ঠী সংক্রমণ এড়াতে পদক্ষেপ নিন, জেলা ও মহকুমা প্রশাসনকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ গোষ্ঠী সংক্রমণ এড়াতে কঠোরভাবে লকডাউন কার্যকর করতে নির্দেশ জারি করেছে ত্রিপুরা সরকার৷ আগামী ৫ জুলাই সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য৷ তাছাড়া, জুলাইতে যাতে গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে৷ নয়তো জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনকে তার দায় নিতে হবে৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরার মুখ্যসচিব মনোজ কুমার সমস্ত জেলাশাসককে এ-বিষয়ে অবগত করে সতর্ক থাকতে বলেছেন৷



এ-বিষয়ে বৃহস্পতিবার সিপাহিজলার জেলাশাসক সিকে জমাতিয়া বলেন, যে কোনও মূল্যে গোষ্ঠী সংক্রমণ এড়াতে হবে৷ সমস্ত জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী ৫ জুলাই সম্পূর্ণ লকডাউন কঠোরভাবে পালন করতে হবে৷ তাই, ৪ জুলাই পর্যন্ত সমগ্র জেলায় জনসচেতনতা গড়ে তোলা হবে৷ তাঁর কথায়, মহকুমাশাসকদের আগামী ৫ জুলাই লকডাউন ১০০ শতাংশ সফল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ এছাড়া জেলা এবং মহকুমা স্তরে নজরদারি নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের৷



সিপাহিজলার জেলাশাসক বলেন, সকলের কাছে আবেদন জানানো হচ্ছে, অপ্রয়োজনে বাড়ি থেকে বের হবেন না৷ বাড়িঘরে ব্যবহৃত জিনিসপত্র এখনই কিনে রাখুন৷ ফলে ৫ জুলাই বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন পড়বে না৷ তাঁর সাফ কথা, রবিবার লকডাউন চলাকালীন আইন ভঙ্গকারীদের জরিমানা করা হবে৷ প্রয়োজনে আটক করা হতে পারে৷ তিনি বলেন, করোনা-র প্রকোপে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের মুখোমুখি হচ্ছি আমরা৷ সতর্কতা অবলম্বন না হলে বিপদ মারাত্মক আকার ধারণ করবে৷



তিনি বলেন, ত্রিপুরা সরকার সমস্ত জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের বার্তা দিয়েছে, রাজ্যে গোষ্ঠী সংক্রমণ হলে জেলা প্রশাসনকে দায় নিতে হবে৷ তেমনি, জেলা প্রশাসন থেকে মহকুমাশাসক এবং মহকুমা স্বাস্থ্য আধিকারিকদেরও সাফ জানানো হয়েছে, রাজ্যে গোষ্ঠী সংক্রমণ হলে আপনারাই দায়ী থাকবেন৷ ত্রিপুরা সরকারের এই কড়া বার্তায় স্বাভাবিকভাবেই প্রশাসনে দৌড়ঝাঁপ শুরু হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top