News Flash

  • Home
  • Uncategorized
  • সভা ফেরত বিজেপি নেতা কর্মীদের ওপর আইপিএফটির হামলা, থমথমে খুমুলুং
Image

সভা ফেরত বিজেপি নেতা কর্মীদের ওপর আইপিএফটির হামলা, থমথমে খুমুলুং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷  খুমুলুং শরিকি রাজনীতিতে গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ ত্রিপুরায় শাসক জোট বিজেপি-আইপিএফটি-র মধ্যে সম্পর্কের উষ্ণতার পারদ ক্রমশ চড়ছে৷ আজ খুমুলুঙে আইপিএফটি কর্মীরা বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়েছে৷ তাতে তিন বিজেপি কর্মী আহত হয়েছেন৷ তবে কড়া পুলিশি প্রহরায় পরিস্থিতি বিগড়ে যায়নি৷ কিন্তু টানটান উত্তেজনা রয়েছে৷ মূলত, এদিন বিজেপি-তে যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে আইপিএফটি ভীষণ ক্ষুব্ধ হয়েছে৷ ফলে আজ বিজেপিতে যোগদানকারীদের নিরাপত্তায় কড়া পুলিশের প্রহরা মোতায়েন করা হয়েছে৷



বৃহস্পতিবার খুমুলুঙে নোয়াই সভাগৃহে বিজেপি-র সভা অনুষ্ঠিত হয়েছে৷ ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা, সাংসদ রেবতীমোহন ত্রিপুরা, প্রাক্তন এমডিসি পতিরাম ত্রিপুরা, প্রতীক কিশোর দেববর্মা সহ জনজাতি নেতারা৷ এদিন সভায় এডিসি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ দলের সাংগঠনিক বিস্তারে ঝাঁপিয়ে পড়ার জন্য কর্মী-সমর্থকদের ভোকাল টনিক দিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি৷ তাঁর কথায়, ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে৷ দলের নীতি-আদর্শ মেনে সংগঠনের প্রসার বাড়াতে হবে৷ শুধু তা-ই নয়, সংগঠনের শক্তি বৃদ্ধির জন্যও ভাবতে হবে৷ তাঁর সাফ কথা, জনজাতিদের অধিকার প্রতিষ্ঠা বিজেপি-র পক্ষেই সম্ভব৷ তাই কারোর প্ররোচনার ফাঁদে পা দেওয়া যাবে না৷



এদিন সভা শেষে আইপিএফটি এবং সিপিএম ছেড়ে ৬৫ পরিবার বিজেপি-তে যোগদান করেছে৷ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি-র প্রদেশ সভাপতি এবং সাংসদ রেবতী ত্রিপুরা৷ এই যোগদান কর্মসূচিকে ঘিরে গতকাল খুমুলুঙে বিজেপি কার্যালয় নাশকতার আগুনে পুড়েছে৷ আজও আইপিএফটি বিজেপি কর্মীদের ওপর হামলা করেছে৷ তবে গতকালের ঘটনার জেরে আজ প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন থাকায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে৷



জনৈক বিজেপি নেতা বলেন, আজ যোগদান কর্মসূচি সেরে ফেরার সময় আইপিএফটি কর্মীরা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েন৷ মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্ণিগর্ভ রূপ নেয়৷ আইপিএফটি-র ছোঁড়া ইটপাটকেলে ৩ বিজেপি কর্মী আহত হয়েছেন৷ তবে, পুলিশ ও আধা সামরিক বাহিনীর কঠোর পদক্ষেপে আইপিএফটি কর্মীরা সেখান থেকে পালিয়ে যান৷ তাঁর দাবি, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঠিকই, কিন্তু আজ যাঁরা যোগদান করেছেন তাঁদের উপর প্রতিশোধ নেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ তাই, প্রচুর পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে৷ তবে, গত দুদিনে ত্রিপুরায় শাসক জোটে ফাটল আরও গভীর হয়েছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top