News Flash

  • Home
  • Uncategorized
  • আধা সেনা তৃতীয় লিঙ্গের নিযুক্তি নিয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র
Image

আধা সেনা তৃতীয় লিঙ্গের নিযুক্তি নিয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র

নয়াদিল্লি, ২ জুলাই (হি. স.): আধা সেনায় পুরুষ ও মহিলা ছাড়াও তৃতীয় লিঙ্গ হিসেবে ট্রান্সজেন্ডারদের নেওয়ার বিষয় ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই বিষয়ে আইটিবিপি, সিআরপিএফ, বিএসএফ, এসএসবির কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বরাষ্ট্রমন্ত্রক যদি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় তবে মনে করা হচ্ছে চিন লাগোয়া ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে ট্রান্সজেন্ডারদের মোতায়েন করা হবে। চিন লাগোয়া সীমান্তের ওপর নজরদারি চালানোর দায়িত্ব আইটিবিপি। এই সকল ট্রান্সজেন্ডাররা শুধু চিন সীমান্তেই কর্তব্যরত থাকবে না তাদেরকে দেশের পশ্চিম সীমান্ত মোতায়েন করা হবে পাকিস্তানের বিরুদ্ধে লড়ার জন্য। এমনকি এদেরকে মাওবাদী দমনেও কাজে লাগানো হতে পারে। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এর কাছে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কেন্দ্র। সেই সকল রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ করা যেতে, ট্রান্সজেন্ডাররা যদি এইসব বাহিনীতে যুক্ত হয় তবে এই সকল বাহিনীর সব ক্ষমতা ও শক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে সঙ্কটজনক পরিস্থিতিতে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top