News Flash

  • Home
  • Uncategorized
  • ২৮ হাজারের বেশি প্রবাসী ভারতীয়কে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে
Image

২৮ হাজারের বেশি প্রবাসী ভারতীয়কে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে

মুম্বই, ২ জুলাই (হি. স.): করোনা মহামারীর জেরে বিদেশে আটকে পড়া ভারতীয়দের স্বদেশে ফেরার জন্য বন্দেভারত অভিযান অব্যাহত। এই অভিযানের অন্তর্গত ১৮২ টি বিমানে করে ২৮ হাজার ৪৩২ জন ভারতীয়কে নিরাপদে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মুম্বইয়ের রয়েছেন ১০৩৪৭, মহারাষ্ট্রের অন্য জেলার বাসিন্দা হল ৯৭৫২, অন্যান্য রাজ্যের ৮৩৩৬। ৫ জুলাই পর্যন্ত আরও ৪০ বিমানে করে প্রবাসী ভারতীয়দের মুম্বইতে ফিরিয়ে আনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।


বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী ব্রিটেন, সিঙ্গাপুর, ফিলিপিনস, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, মালয়েশিয়া, কুয়েত, ইথিওপিয়া, আফগানিস্তান, ওমান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ড, জাপান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মায়ানমার, স্পেন, আয়ারল্যান্ড, কাতার, মরিশাস, ব্রাজিল, হংকং, থাইল্যান্ড, কেনিয়া, ফ্রান্স, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের উদ্ধার করে এখনো পর্যন্ত স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে। মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে এদের প্রত্যেককে মুম্বই বিমানবন্দরে হয়েছে। স্বদেশে ফেরার পরই এদেরকে কোয়ারেন্টাইন এ পাঠানো হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top