News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের প্রথম প্লাজমা ব্যাঙ্কের সুভারম্ভ, প্লাজমা ডোনেট করার আহ্বান কেজরিওয়ালের
Image

দেশের প্রথম প্লাজমা ব্যাঙ্কের সুভারম্ভ, প্লাজমা ডোনেট করার আহ্বান কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্কের সুভারম্ভ হয়ে গেল। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং মারফত দেশের প্রথম প্লাজমা ব্যাঙ্কের শুভারম্ভ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে প্লাজমা ডোনেট করারও আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল। বৃহস্পতিবার কেজরিওয়াল জানান, ‘আপনি যদি কোভিড-১৯ ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠেন এবং বয়স যদি ১৮-৬০ বছরের মধ্যে হয়, এছাড়াও শরীরের ওজন যদি ৫০ কেজির উর্দ্ধে হয়, তাহলে আপনি কোভিড-১৯ রোগীদের জন্য প্লাজমা ডোনেট করতে পারেন। যদিও, যে সমস্ত মহিলারা সন্তানের জন্ম দিয়েছেন…তাঁরা প্লাজমা ডোনেট করতে পারবেন না।


কেজরিওয়াল এদিন আরও জানান, আপনি যদি সক্ষম হন এবং প্লাজমা ডোনেট করতে ইচ্ছুক হন, তবে ১০৩১ এই নম্বরে ফোন অথবা ৮৮০০০০৭৭২২-এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের চিকিৎসকরা এরপর আপনাদের সঙ্গে সম্পর্ক করবেন, সক্ষমতা যাচাই করে দেখা হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top