News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশ মন্ত্রিসভার সম্প্রসারণ : শপথ নিলেন ২৮ জন মন্ত্রী
Image

মধ্যপ্রদেশ মন্ত্রিসভার সম্প্রসারণ : শপথ নিলেন ২৮ জন মন্ত্রী

ভোপাল, ২ জুলাই (হি.স.): মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বৃহস্পতিবার শিবরাজ সিং চৌহান মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন মোট ২৮ জন মন্ত্রী। তাঁদের মধ্যে ২০ জন ক্যাবিনেট মন্ত্রী এবং ৮ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন এদিন। রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে ২৮ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। কোভিড-১৯ প্রোটোকল মেনেই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যেকের মুখেই ছিল মাস্ক। মোট ২৮ জন এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন-গোপাল ভার্গব, যশোধরা রাজে সিন্ধিয়া, ইমার্তি দেবী, প্রভুরাম, প্রধুমান সিং তোমার প্রমুখ।


মুখ্যমন্ত্রী শিবরাজ সিং ছাড়াও রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে মোট ২৮ জনের নাম পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ওই ২৮ জনের মধ্যে ২০ জন ক্যাবিনেট মন্ত্রী এবং ৮ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন এদিন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top