News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ
Image

গন্ডাছড়ায় বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১ জুলাই৷৷ সরকারী নির্দেশকে এক প্রকার বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের দাদাগিরি৷ জানা গেছে গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার সঞ্জিব দেববর্মা লক ডাউনের মুহূর্তেও নিজের মর্জিমাফিক বিল বাবদ গ্রাহকদের কাজ থেকে ফাইন বা জরিমানা আদায় করছে৷ গ্রাহকরা বিষয়টি নিয়ে সিনিয়র ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করেও কাজ হচ্ছে না৷



সোজা কথা কেন্দ্রীয় সরকার যেখানে লক ডাউনের সময় গ্রাহকদের কাছ থেকে জরিমানা আদায়ের ক্ষেত্রে ছাড় দিয়েছে,  এই ক্ষেত্রে গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তর সরকারী নির্দেশকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে দিবিব গ্রাহকদের কাছ থেকে ফাইন আদায় করে নিচ্ছে৷ বুধবার দিন এর বহিঃপ্রকাশ ঘটে৷ এদিন গন্ডাছড়া হরিপুর এলাকার তপন সাহা নামের এক ব্যক্তি বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারকে ঘিরে ধরে  এবং কেন তার কাছ থেকে  ফাইন আদায় করা হয়েছে এর কারণ জানতে চান৷ সিনিয়র ম্যানেজার কোন স্পষ্ট উত্তর দিতে পারেনি৷ বার বার হেড অফিসের গাইড লাইন বলে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে৷ উল্লেখ্য গোটা গন্ডাছড়া মহকুমা এলাকায় প্রায় বার হাজারের উপর বিদ্যুতের গ্রাহক রয়েছে৷ বর্তমানে এই সব গ্রাহকদের কাছ থেকে ফাইন বাবদ লক্ষ লক্ষ টাকা আদায় করছে৷ লক ডাউনের মুহূর্তে যা এক প্রকার সম্পন্ন বেআইনী৷ এই নিয়ে গোটা মহকুমা এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top