News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ মোকাবিলার পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক বিকাশে পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী
Image

কোভিড-১৯ মোকাবিলার পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক বিকাশে পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ সর্বশ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা গঠন তখনই সম্ভব যখন কোনও ব্যক্তি তার নিজস্ব পেশায় থেকে সর্বশ্রেষ্ঠ সেবা দিতে পারেন৷ সরকারের দায়িত্ব সমস্ত পেশায় নিযুক্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত পরিবেশ এবং সুুযোগ তৈরি করে দেওয়া৷ বর্তমান সরকার সেই সুুযোগ তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে৷ আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমী বিপ্লব কুমার দেব৷ উল্লেখ্য, দেশের প্রথিতযশা চিকিৎসক ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিন ১ জলাই জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতে মুখ্যমী ডা. বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুপার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমী বলেন, ডা. বিধানচন্দ্র রায় ছিলেন একজন মহান চিকিৎসক৷ পাশাপাশি তিনি একজন দক্ষ ব্যক্তিত্ব এবং প্রশাসক ছিলেন৷ ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সম্মান ভারতরত্ন পুরস্কারেও তিনি ভূষিত হয়েছেন৷



অনুষ্ঠানে মুখ্যমী বলেন, কোভিড-১৯ মোকাবিলায় চিকিৎসা পরিষেবা, কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলা সহ স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক থেকে আশা কর্মী সকলের সহযোগিতায় ত্রিপুরা অগ্রণী ভূমিকা নিয়েছে৷ আগামীদিনেও তা বজায় থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ তিনি বলেন, দীর্ঘদিন পর রাজ্যে সরকার পরিবর্তনের ফলে কিছু ধারা এবং মানসিকতার পরিবর্তন ঘটেছে৷ বর্তমান সময়ে চিকিৎসক, প্রশাসক, বিদ্যালয় শিক্ষক সহ আশাকর্মী পর্যন্ত সকলেই কাজ করার স্বাধীনতা পেয়েছে৷ প্রত্যেক ব্যক্তি নিজের জায়গায় থেকে সর্বশ্রেষ্ঠ দেওয়ার প্রচেষ্টা নিয়েছেন৷ বর্তমান রাজ্য সরকারও তাদের সেই সুুযোগ তৈরি করে দেওয়ার ফলে করোনা মোকাবিলার পাশাপাশি শিশু মৃত্যর হার, গর্ভবতী মায়েদের মৃত্য, ম্যালেরিয়া আক্রান্তকারীর সংখ্যা অনেকটাই হাস পেয়েছে৷



মুখ্যমী বলেন, দীর্ঘ বছর ধরে রাজ্যের চিকিৎসকদের যোগ্যতা থাকা সত্ত্বেও বিগত সরকার চিকিৎসকদের স্বার্থে কোনও উদ্যোগ নেয়নি৷ বহির্রাজ্য থেকে অধ্যাপক, সহকারী অধ্যাপক নিয়োগ করে কাজ চালানো হতো৷ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে ২৩ জন অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর পদে, ৩৫ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর পদে এবং ২৪ জন বেসিক টিচার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে উন্নীত করা হয়েছে৷ মুখ্যমী আরও বলেন, রাজ্যে ডায়ালিসিস সেন্টার ১ থেকে বেড়ে ৬টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top