News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে বিদ্যালয় ও কলেজে ফি অনেকটা মুকুব, স্বাগত এবিভিপির
Image

করোনা : রাজ্যে বিদ্যালয় ও কলেজে ফি অনেকটা মুকুব, স্বাগত এবিভিপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ ত্রিপুরায় সুকল ও কলেজ ছাত্রছাত্রীদের থেকে বিভিন্ন ক্ষেত্রে ফি নেওয়া হত, তার অনেকাংশেই মকুব করেছে রাজ্য সরকার৷ করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই এ বছর ফি মকুব করা হয়েছে বলে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ত্রিপুরা প্রদেশ৷



বুধবার শিক্ষামন্ত্রী বলেন, ২০১৩ সালের ৪ জুন বিদ্যালয় শিক্ষা দফতরের এক বিজ্ঞপ্তিমূলে প্রতিবছর ছাত্রছাত্রীদের কছ থেকে ন্যূনতম ফি নেওয়া হয়৷ প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের থেকে স্পোর্টস ফি ১০ টাকা, সাংসৃকতিক অনুষ্ঠানের জন্য ১০ টাকা, লাইব্রেরি ফি ৫ টাকা এবং শিক্ষক দিবসের জন্য ৫ টাকা করে ৩০ টাকা নেওয়া হতো৷ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের এই ফি ছিল ৩৫ টাকা৷ শিক্ষামন্ত্রী জানান, এই ফি বিদ্যালয় প্রধানরাই সংশ্লিষ্ট খাতে খরচ করে থাকেন৷ কিন্তু এ বছর করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে ছাত্রছাত্রীদের কাছ থেকে এই ফি নেওয়া হবে না৷



তাঁর কথায়, বর্তমানে বিভিন্ন শ্রেণিতে পাঠরত ৫ লক্ষ ৯২ হাজার ২৪৭ জন ছাত্রছাত্রীকে এই ফি দিতে হবে না৷ তাতে, মোট ফি মকুব করা হয়েছে ১ কোটি ৯৪ লক্ষ ২৬ হাজার ৪১০ টাকা৷ শিক্ষামন্ত্রী জানান, উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিভিন্ন ফি অনেকাংশই মকুব করা হয়েছে৷ তাঁর দাবি, ২২টি সাধারণ ডিগ্রি কলেজে পাঠরত ৪৭,২৪৯ জন ছাত্রছাত্রীকে প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে ফি দিতে হয়৷ আর্টস পাস কোর্সে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীদের দিতে হয় ৬৩৬ টাকা৷ এক্ষেত্রে রাজ্য সরকার ৩২৬ টাকা মকুব করেছে৷ ছাত্রছাত্রীদের দিতে হবে ৩১০ টাকা৷ সায়েন্স, কমার্স ও অনার্সের ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারে দিতে হয় ১,১২৮ টাকা৷ এক্ষেত্রে মকুব করা হয়েছে ৭৮০ টাকা৷ ছাত্রছাত্রীদের দিতে হবে ৩৪৮ টাকা৷ তৃতীয় সেমিস্টারে আর্টসের ছাত্রছাত্রীদের দিতে হয় ৩১৬ টাকা৷ এই ক্ষেত্রে ৩০৬ টাকা মকুব করা হয়েছে৷ দিতে হবে ১০ টাকা৷ পঞ্চম সেমিস্টারেও অনুরূপ৷ সায়েন্স, কমার্স ও অনার্সের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে দিতে হয় ৭৩৮ টাকা৷ এক্ষেত্রে দিতে হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় হলে ১২ টাকা এবং এমবিবি বিশ্ববিদ্যালয় হলে ১০ টাকা৷ বাকি টাকা মকুব করা হয়েছে৷



তিনি বলেন, সাধারণ ডিগ্রি কলেজের ক্ষেত্রে ১ কোটি ৪৮ লক্ষ ২৪ হাজার ৬৭৪ টাকা মকুব করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, বি.এড পাঠরত ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারে ফি দিতে হয় ২১০ টাকা৷ এ বছর ১৫০ টাকা মকুব করা হয়েছে৷ দিতে হবে ৬০ টাকা৷ বিএডএ-র তৃতীয় সেমিস্টারে কোনও ফি লাগবে না৷ আইন কলেজের ক্ষেত্রে প্রথম সেমিস্টারে ফি দিতে হয় ৫০৭ টাকা৷ এ বছর ১৯৭ টাকা ছাড় দেওয়া হয়েছে৷ ছাত্রছাত্রীদের ৩১০ টাকা দিতে হবে৷



আইন কলেজে তৃতীয়, পঞ্চম, সপ্তম ও নবম সেমিস্টার প্রতি ক্ষেত্রে দিতে হবে ১০ টাকা করে৷ আইন কলেজের ছাত্রছাত্রী ২৫৩ জন৷ তেমনি, মিউজিক কলেজে প্রথম সেমিস্টারে ফি ৬১৭ টাকা৷ এক্ষেত্রে ৩৪৫ টাকা ছাড় দেওয়া হয়েছে৷ ছাত্রছাত্রীদের দিতে হবে ২৭২ টাকা৷ এই কলেজে তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের দিতে হবে ১২ টাকা৷ মিউজিক কলেজের ছাত্রছাত্রীদের সংখ্যা ১৫৬ জন৷ একইভাবে আর্ট কলেজে প্রথম সেমিস্টারের ফি ৬৬২ টাকা৷ ৩৭২ টাকা মকুব করা হয়েছে, দিতে হবে ২৯০ টাকা৷ এই কলেজের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পড়ুয়াদের ১০ টাকা করে দিতে হবে৷ এই কলেজে মোট ছাত্রছাত্রী ২০৬ জন৷



শিক্ষামন্ত্রীর কথায়, টিআইটি-র ছাত্রছাত্রীর সংখ্যা ১,১০০ জন৷ এই কলেজের প্রথম সেমিস্টারের ফি ৬,৯৩০ টাকা৷ এ বছর মকুব করা হয়েছে ৬,৭৩০ টাকা৷ ছাত্রছাত্রীদের দিতে হবে ২০০ টাকা৷ টিআইটি-র ছাত্রছাত্রীদের তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টার কোনও ফি লাগবে না৷ পলিটেকনিক ইনস্টিটিউশনগুলিতে মোট ছাত্রছাত্রী ২,৪১২ জন৷ তাদের ক্ষেত্রে প্রথম সেমিস্টারের ফি ৩,৬৬১ টাকা৷ এই ক্ষেত্রে মকুব করা হয়েছে ৪৬১ টাকা৷ দিতে হবে ৩,২০০ টাকা৷ পলিটেকনিকের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের মকুব করা হয়েছে ৩৪০ টাকা৷ ছাত্রছাত্রীদের দিতে হবে ৩,০০০ টাকা৷ তিনি জানান, কলেজ স্তরে মোট ৪ কোটি ৩১ লক্ষ ৭৭ হাজার ১৩২ টাকা ফি মকুব করা হয়েছে৷



এদিকে, ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ রাজ্য সরকার তাঁদের আবেদনে সাড়া দেওয়ায় সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top