News Flash

  • Home
  • Uncategorized
  • সিএনজি ও পিএনজির দাম বাড়ল, ক্ষুব্ধ যান চালকরা
Image

সিএনজি ও পিএনজির দাম বাড়ল, ক্ষুব্ধ যান চালকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ লকডাউনের বাজারেই সিএনজি এবং পিএনজি-র দাম বাড়ল৷ তাতে হেঁসেলে আগুনের তাপ কতটা বেড়েছে তা আন্দাজ করা যায়নি৷ কারণ, গৃহস্থের কোনও সুর বের হয়নি৷ কিন্তু যানবাহন চালকরা প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধিতে ক্ষোভে ফেঁটে পড়েছেন৷



সিএনজি-র মূল্য বৃদ্ধি হয়েছে প্রতি কেজিতে এক টাকা৷ আগে ছিল প্রতি কেজি ৫২ টাকা৷ এখন এক টাকা বেড়ে হয়েছে প্রতি কেজি ৫৩ টাকা৷ পিএনজি প্রতি কেজি হাউজহোল্ডের ক্ষেত্রেও বেড়েছে ৫০ পয়সা৷ আগে ছিল প্রতি কেজি ২৩ টাকা ৫০ পয়সা৷ এখন ৫০ পয়সা বেড়ে হয়েছে প্রতি কেজি ২৪ টাকা৷ পিএনজি সরকারি আবাসনের ক্ষেত্রে প্রতি কেজিতে বেড়েছে ৫০ পয়সা৷ আগে ছিল ২৮ টাকা ৫০ পয়সা৷ এখন ৫০ পয়সা বেড়ে হয়েছে প্রতি কেজি ২৯ টাকা৷ লকডাউনে এই মূল্যবৃদ্ধির ঘটনায় ক্ষোভে ফুঁসছে সব মহল৷



বিশেষ করে সিএনজি-র মূল্যবৃদ্ধির ঘটনায় বিপাকে পড়েছেন যানবাহনের চালকরা৷ তাঁরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন৷ একদিকে করোনা পরিস্থিতিতে যাত্রীর সংখ্যা খুবই কম, অন্যদিকে সিএনজি-র মূল্যবৃদ্ধির ফলে চালকরা উভয় সঙ্কটে পড়েছেন৷ জনৈক অটো চালকের বক্তব্য, সিএনজি দেশীয় সামগ্রী৷ তাই এই মূল্যবৃদ্ধির কারণ খুঁজে পাচ্ছি না৷ তাঁর কথায়, লোকডাউনে যাত্রী অনেক কমে গেছে৷ গত কয়েক মাসে রোজগারে ভীষণ প্রভাব পড়েছে৷ এরই মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়তি বোঝা বলেই মনে করছেন তিনি৷ যান চালকরা অবিলম্বে সিএনজি এবং পিএনজি-র বর্ধিত মূল্য প্রত্যাহার করার জোরালো দাবি তুলেছেন৷ অন্যথায় যানবাহনের মালিক ও শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top